বাংলা সিরিয়াল

TRP List: গাঁটছড়াকে টেক্কা, প্রথম স্থান ফিরে পেল মিঠাইরানী, বাড়লো মন ফাগুনের রেটিংও

বাড়ির মা ঠাকুমাদের প্রতিদিনের সঙ্গী টেলিভিশনের পর্দায় সম্প্রচারিত বাংলা মেগা সিরিয়ালগুলি। বিকেল হতে না হতেই টিভির রিমোট চলে আসে বাড়ির মেয়েদের হাতে। তাদের পছন্দই ঠিক করে দেয় কোন ধারাবাহিক টিআরপির দৌড়ে কত নম্বরে থাকবে! গত একবছর ধরে ‘মিঠাই’ টিআরপির দৌড়ে এক নম্বর স্থান দখল করে ছিল। কোনো ধারাবাহিক তার সেই স্থান কেড়ে নিতে পারছিল না। কিন্তু সেই অসম্ভবকে সম্ভব করেছিল স্টার জলসার ‘গাঁটছড়া’। তবে মাঝে কয়েক সপ্তাহ লালন ও ফুলঝুরির ‘ধূলোকণা’ ছিল শীর্ষে। তবে এবার আবারও সকলকে টেক্কা দিয়ে টিআরপি তালিকার প্রথমে জায়গা করে নিল মিঠাই ও তার উচ্ছেবাবু।

ধারাবাহিকে ধরা পড়েছে ওমি আগারওয়াল ও মিঠাই-সিদ্ধার্থের পিসেমশাই। তারাই যে আসল অপরাধী ছিলেন, তা ইতিমধ্যেই সামনে এসেছে সকলের। এখন সকল মিঠাই অনুরাগীরা তাদের সেই পুরনো সিডিবয়কে ফিরে পেয়েছে। আর তাতে খুশি অধিকাংশ ভক্তমহলই। আর তাতেই হয়েছে বাজিমাত, ৮.৩ রেটিং নিয়ে তালিকার শীর্ষে পৌঁছে গিয়েছে ‘মিঠাই’। তবে মিঠাইরানীর পিছন ছাড়েনি ‘গাঁটছড়া’। ৭.৭ রেটিং নিয়ে রয়ে গিয়েছে দ্বিতীয় স্থানে। এই সপ্তাহে অনেককে টেক্কা দিয়ে তালিকার অনেকটা ওপরে উঠে এসেছে ঋষি-পিহু জুটি। ৭.৬ রেটিং নিয়ে রয়েছে তৃতীয় স্থানে। ওলট পালট হয়েছে বাকি ধারাবাহিকের স্থানও। রইল তালিকা।

দেখে নিন এই সপ্তাহের টিআরপি তালিকায় কার দৌড় কতদূর-

১) মিঠাই- ৮.৩
২) গাঁটছড়া- ৭.৭
৩) মন ফাগুন- ৭.৬
৪) আলতা ফড়িং- ৭.৪; ধুলোকণা- ৭.৪
৫) গৌরী এলো- ৭.২
৬) লক্ষ্মী কাকিমা সুপারস্টার- ৬.৯
৭) উমা- ৫.৯; অনুরাগের ছোঁয়া- ৫.৯; এই পথ যদি না শেষ হয়- ৫.৯
৮) আয় তবে সহচরী- ৫.৭
৯) খেলনা বাড়ি- ৫.৫
১০) লালকুঠি- ৫.৩

চলতি সপ্তাহের টিআরপি তালিকা দেখে অবাক হয়েছেন ধারাবাহিক অনুরাগীরাও। ‘মন ফাগুন’এর টিআরপি বেড়ে যাওয়ায় ‘আলতা ফড়িং’ ও ‘ধূলোকণা’ ৭.৪ অর্থাৎ একই রেটিং নিয়ে রয়েছে চতুর্থ স্থানে। ‘গৌরী এলো’ এই সপ্তাহতেও নিজের পঞ্চম স্থান ধরে রেখেছে। চলতি সপ্তাহেও ষষ্ঠ স্থানে রয়েছে ‘লক্ষ্মী কাকিমা সুপারস্টার’। ‘এই পথ যদি না শেষ হয়’ ও ‘উমা’র রেটিং অনেকটাই বেড়েছে চলতি সপ্তাহে। এই সপ্তাহে যে সমস্ত ধারাবাহিকের স্থান একেবারে ওলট-পালট হয়ে গিয়েছে, তা তালিকা দেখলেই বোঝা যাবে।

Devparna Acharya

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026