বাড়ির মা ঠাকুমাদের প্রতিদিনের সঙ্গী টেলিভিশনের পর্দায় সম্প্রচারিত বাংলা মেগা সিরিয়ালগুলি। বিকেল হতে না হতেই টিভির রিমোট চলে আসে বাড়ির মেয়েদের হাতে। তাদের পছন্দই ঠিক করে দেয় কোন ধারাবাহিক টিআরপির দৌড়ে কত নম্বরে থাকবে! গত একবছর ধরে ‘মিঠাই’ টিআরপির দৌড়ে এক নম্বর স্থান দখল করে ছিল। কোনো ধারাবাহিক তার সেই স্থান কেড়ে নিতে পারছিল না। কিন্তু সেই অসম্ভবকে সম্ভব করেছিল স্টার জলসার ‘গাঁটছড়া’। তবে অনেক ওঠা পড়ার মধ্যে দিয়ে গেলেও আবারো ফেল পর্দার উচ্ছেবাবু ও তুফান মেলের রসায়ন। চলতি সপ্তাহের টিআরপি তালিকায় পঞ্চমে ‘মিঠাই’। সকলকে টেক্কা দিয়ে এই সপ্তাহে টিআরপি তালিকার শীর্ষে স্টার জলসার ‘গাঁটছড়া’।
এই মুহূর্তে সকলকে পিছনে ফেলে শীর্ষে ঋদ্ধি-খড়ি জুটি। কয়েক সপ্তাহ ধরে এগিয়ে থাকা লালন-ফুলঝুরিও এবার পিছিয়ে তিন নম্বরে। তবে জি বাংলার সকলের প্রিয় উচ্ছেবাবু ও তুফান মেলের রসায়ন ফেল করলো এবারেও। টিআরপি তালিকায় পিছিয়ে পাঁচে স্থান পেয়েছে তারা। মিঠাইয়ের পাশাপাশি অনুরাগের ছোঁয়াও চলতি সপ্তাহে বেশ কিছুটা খারাপ ফল করেছে। চলতি সপ্তাহে রীতিমতো ওলট-পালট হয়ে গিয়েছে একাধিক ধারাবাহিকের স্থানও। নজর রাখা যাক চলতি সপ্তাহের টিআরপি তালিকায়।
দেখে নিন এই সপ্তাহের টিআরপি তালিকায় কার দৌড় কতদূর-
১) গাঁটছড়া (স্টার জলসা) – ৮.৪
২) আলতা ফড়িং (স্টার জলসা) – ৭.৮
৩) ধুলোকণা (স্টার জলসা) – ৭.৬
৪) গৌরী এলো (জি বাংলা) – ৭.৩
৫) মিঠাই (স্টার জলসা) – ৬.৬
৬) অনুরাগের ছোঁয়া (স্টার জলসা) – ৬.৪; জগদ্ধাত্রী (জি বাংলা) – ৬.৪
৭) লক্ষ্মী কাকিমা সুপারস্টার (জি বাংলা) – ৬.৩
৮) সাহেবের চিঠি (স্টার জলসা) – ৬.২
৯) খেলনা বাড়ি (জি বাংলা) – ৫.৯
১০) মাধবীলতা (জি বাংলা) – ৫.৭
চলতি সপ্তাহে নতুন ধারাবাহিক ‘মাধবীলতা’ ও ‘সাহেবের চিঠি’ খুব কম সময়ের মধ্যেই চলে এসেছে টিআরপি তালিকার এক থেকে দশের মধ্যে। উপরের তালিকায় চোখ রাখলেই স্পষ্ট হবে সবটা।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…