নিউজ

আমেরিকার পাঁচ রাজ্যে ভোট নিয়ে ফ্রড করা হয়েছে, বিস্ফোরক দাবি ট্রাম্পের

ওয়াশিংটন: মার্কিন যুক্তরাষ্ট্রে মঙ্গলবার প্রেসিডেন্ট নির্বাচন হয়ে গিয়েছে। কিন্তু এখনও তার ফল ঘোষণা হয়নি। গণনা এখনও চলছে। যদিও হোয়াইট হাউস সূত্রে জানা গিয়েছে, আর মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই গণনা শেষ হয়ে যেতে পারে এবং এর ফলে সংখ্যাগরিষ্ঠ ভোট পেয়ে আমেরিকার প্রেসিডেন্টের মসনদে বসতে পারেন জো বাইডেন। কিন্তু নির্বাচন হওয়ার পরের মুহূর্ত থেকেই ভোট গণনায় কারচুপি নিয়ে সরব হয়েছেন ট্রাম্প। আর এবার তিনি অভিযোগ আনলেন আমেরিকার পাঁচ রাজ্যে ভোট নিয়ে ফ্রড হয়েছে। এমনকি বৈধ ভোট হলে তিনিই একমাত্র জয়ী হতেন, এমনটাও তিনি বলেছেন।

সংবাদমাধ্যমে মুখোমুখি হয় ট্রাম্প বলেছেন, ‘যদি কেবল বৈধ ভোট গণনা করা হয় তাহলে নির্বাচনে আমিই জিতব। নির্বাচন নিয়ে আদলাত পর্যন্ত মামলা পৌঁছবে কারণ এই প্রক্রিয়া সঠিক না৷ নির্বাচনে এরকম প্রতারণা কিছুতেই সহ্য করব না৷ মেল ইন ব্যালটের সম্বন্ধে আগেই জানিয়েছিলাম যে, এটা ধ্বংসাত্মক প্রমাণিত হতে পারে।’

ইতিমধ্যেই নির্বাচনের সঙ্গে যুক্ত আধিকারিকদের নিয়ে ডোনাল্ড ট্রাম্প আদালতের দ্বারস্থ হয়েছেন। পুনরায় বেশ কয়েকটি রাজ্যে ভোট গণনা করার জন্য পেনসিলভেনিয়া, ফিলাদেলফিয়া আদালতে এই সংক্রান্ত মামলার আরও একটি শুনানি এখনও বাকি আছে। সব মিলিয়ে আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে আন্তর্জাতিক স্তরে রাজনৈতিক পর্যালোচনা তুঙ্গে, এমনটা বলা যায়।

Anirban Kundu

Recent Posts

মাত্র ২ লাখ টাকায় পেতে পারেন প্রায় ৯০ হাজার টাকা সুদ, জানুন পুরো হিসাব

নিরাপদ বিনিয়োগের কথা ভাবলে এখনও বহু ভারতীয়ের প্রথম পছন্দ পোস্ট অফিসের বিভিন্ন সঞ্চয় প্রকল্প। এর…

May 21, 2026

লক্ষ্মীর ভান্ডার থেকে অন্নপূর্ণা ভান্ডার! মহিলাদের মাসে ৩০০০ টাকা? কীভাবে অনলাইনে স্ট্যাটাস চেক করবেন জানুন

পশ্চিমবঙ্গের মহিলাদের জন্য অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প নিয়ে নতুন করে চর্চা শুরু হয়েছে। সম্প্রতি “লক্ষ্মীর ভান্ডার”…

May 21, 2026

অন্নপূর্ণা ভান্ডারের টাকা পেতে নতুন নিয়ম! আধার সিডিং ও DBT অ্যাক্টিভেশন নিয়ে জরুরি আপডেট

পশ্চিমবঙ্গ সরকারের জনপ্রিয় অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট সামনে এসেছে। উপভোক্তাদের সুবিধা নিশ্চিত করতে…

May 21, 2026

ডলারের বিপরীতে বড় ঘুরে দাঁড়াল ভারতীয় টাকা! রুপির শক্তিতে স্বস্তির বার্তা অর্থনীতিতে

ভারতীয় মুদ্রা বাজারে বড় ইতিবাচক পরিবর্তন দেখা যাচ্ছে। দীর্ঘদিন চাপের মধ্যে থাকার পর মার্কিন ডলারের…

May 21, 2026

১ জুন থেকে পশ্চিমবঙ্গে মহিলাদের জন্য ফ্রি বাস পরিষেবা! কীভাবে মিলবে সুবিধা, জানুন সব নিয়ম

পশ্চিমবঙ্গের মহিলাদের জন্য বড় সুখবর। আগামী ১ জুন ২০২৬ থেকে রাজ্যের সরকারি বাসে মহিলারা বিনামূল্যে…

May 21, 2026

মুম্বইয়ের বিরুদ্ধে কেকেআরের সম্ভাব্য একাদশে কারা? বড় ম্যাচের আগে জোর চর্চা

আইপিএলের হাইভোল্টেজ ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে নামার আগে কলকাতা নাইট রাইডার্সের সম্ভাব্য প্রথম একাদশ নিয়ে…

May 20, 2026