নিউজ

দুদিনে খরচ ১০০ কোটি টাকা, ভারত সফরে আসছেন ট্রাম্প

ভারত সফরে আসছেন সস্ত্রীক মার্কিন প্রেসিডেন্ট, তার আগমনের সুবাদে গুজরাটে হাত খুলে খরচ করা হচ্ছে,সাজানো হচ্ছে রাস্তাঘাট। মাত্র দু’দিনের ভারত সফরে আসছেন তিনি। আহমেদাবাদে যাবেন তিনঘণ্টার জন্য। অতিথি আপ্যায়ন ত্রুটিহীন করতে সমস্ত দিকেই নজর দেওয়া হচ্ছে, আর সেইসব খাতে মোট খরচের পরিমান প্রায় ১০০ কোটি টাকা। ২৪ ফেব্রুয়ারি ভারতে আসছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁকে স্বাগত জানানোর জন্যে বহু কোটি টাকা খরচ করে সাজিয়ে তোলা হচ্ছে আহমেদাবাদ শহরকে, আর এই শহরকে সাজাতে মনখুলে খরচ করছেন মুখ্যমন্ত্রী বিজয় রূপানি।

শহরকে চকচকে করার দায়িত্ব ভাগ করে নিয়েছে আহমেদাবাদ মিউনিসিপাল কর্পোরেশন এবং আহমেদাবাদ আরবান ডেভলপমেন্ট অথরিটি। নতুন করে তৈরি হচ্ছে রাস্তা করে তাতে রঙের নতুন প্রলেপ দিয়ে, ফুল দিয়ে সাজিয়ে তোলা হচ্ছে রাস্তার দু’পাশ। মার্কিন প্রসিডেন্ট ও ভারতের প্রধানমন্ত্রীর মনোরঞ্জনের জন্যও বিশাল আয়োজন করা হচ্ছে। তবে কয়েকঘন্টার জন্য প্রায় ১০০ কোটি টাকা খরচের কথা শুনে অনেকেই বিস্মিত। কার্যত নতুন করে তৈরি হচ্ছে আহমেদাবাদের রাস্তা, পড়ছে রঙের নতুন প্রলেপ। সাজিয়ে তোলা হচ্ছে রাস্তার দু’পাশ। পাশাপাশি ট্রাম্প ও মোদির মনোরঞ্জনের জন্যও বিশাল আয়োজন করা হচ্ছে। আর এই সবের জন্য খরচ হচ্ছে প্রায় ১০০ কোটি টাকা।

আরও পড়ুন : দিল্লির পরাজয় থেকে শিক্ষা নিয়ে বাংলা ও বিহারে ঘুরে দাঁড়াতে মরিয়া বিজেপি

স্টেডিয়ামে প্রায় ১লাখ অতিথিদের আগমনে তাদের পরিবহন ও মনোরঞ্জনের জন্য প্রায় দশকোটি বরাদ্দ করা হয়েছে। রাস্তার ডিভাইডারে বসানো হচ্ছে পাম গাছ। এমনকী যে রাস্তায় মোদি-ট্রাম্পের রোড শো চলাকালীন সাংস্কৃতিক অনুষ্ঠানেরর আয়োজনে খরচ বরাদ্দ হচ্ছে প্রায় ৪ কোটি। যে পথে বিমানবন্দর থেকে মার্কিন প্রসিডেন্ট সবরমতী আশ্রমে আসবেন সেই রাস্তা পুনর্নির্মাণে খরচ বরাদ্দ হয়েছে প্রায় ৮০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। মার্কিন প্রেসিডেন্টের নিরাপত্তা খাতে খরচ প্রায় ১২-১৫ কোটি টাকা।স্টেডিয়াম যাওয়ার রাস্তা সাজিয়ে তুলতে কর্পোরেশনের তরফে দেওয়া হচ্ছে ৬ কোটি টাকা ও রাস্তা মেরামতির কাজে ২০ কোটি টাকা দেবে আহমেদাবাদ আরবান ডেভলপমেন্ট অথরিটি।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026