নিউজ

ফের বিতর্কিত মন্তব্য ট্রাম্পের, বললেন ঈশ্বরের অসীম আর্শীবাদে করোনা হয়েছে

আমেরিকাঃ আমেরিকায় প্রায় ২লক্ষ ১৬ হাজার মানুষ করোনায় প্রাণ হারিয়েছেন। তবুও কোন হেলদোল নেই মার্কিন প্রেসিডেন্টের৷ সম্প্রতি একটি ভিডিওতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, করোনার ভাইরাস সংক্রমণ তাঁর জন্য ‘ঈশ্বরের আর্শীবাদ’! কারণ করোনা হওয়ার ফলে এই রোগ নিরাময়ের ওষুধের ধারণা হয়েছে তাঁর। শুক্রবারই করোনায় আক্রান্ত হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর এ কথা তিনি সস্ত্রীক টুইট করে নিজেই জানিয়েছিলেন ট্রাম্প।

মাস্ক ছাড়াই বেশ বহাল তবিয়তে ঘুরছিলেন তিনি, বহু অনুষ্ঠানে তার বক্তব্যে স্পষ্ট ছিল যে মাস্ক পরার প্রয়োজনীয়তা নেই। বর্তমানে সেই ভুলে রই মাশুল গুনছেন মার্কিন প্রেসিডেন্ট বলে মত অনেকের। এর মাঝেই নিজের ভুল নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার আগে তিনি একটি ভিডিও টুইট করেন ট্রাম্প।

এমনকি মঙ্গলবার ট্রাম্প তাঁর ফেসবুক পোস্টে লিখেছেন, কোভিড-১৯ স্রেফ একটা জ্বর! এরপরে ক্ষোভে ফেটে পড়তে দেখা গেছে ফেসবুক সংস্থাকে। মুহূর্তেই ওই পোস্টের ছাব্বিশ হাজার শেয়ার হয়ে গিয়েছিল। পরে ফেসবুক থেকে পোস্ট সরিয়ে নেউ ট্রাম্প। ফেসবুকের তরফে রয়টারের এক সাংবাদিককে জানানো হয়েছে, তারা কোভিড-সংক্রান্ত যে কোনও ভুল তথ্য সরিয়ে দেয়।

করোনা নিয়ে প্রথম থেকেই করোনা নিয়ে চিনকে চোখ রাঙিয়ে এসেছে ট্রাম্প। চিন থেকে করোনা অতিমারী পুরো বিশ্বে ছড়িয়ে পড়েছে, তাই চিনকে এর মূল্য দিতে হবে বলে হুশিয়ারিও দেন ট্রাম্প। কিছু দিন আগেই মার্কিন প্রেসিডেন্ট হাসপাতালের চিকিৎসার প্রশংসা করেন এবং প্রতিশ্রুতি দেন যে, আমেরিকার নাগরিকদের জন্য করোনার ওষুধ বিনামূল্যে দেওয়া হবে।

 

 

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026