নিউজ

চীনের সাথে সমস্ত সম্পর্ক ছিন্ন করার হুমকি মার্কিন প্রেসিডেন্টের

করোনা ভাইরাস ছড়ানোর জন্য প্রথম থেকেই চীনকে দায়ী করে আসছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার চীনের সাথে সমস্ত সম্পর্ক ছিন্ন করার হুমকি দিলেন মার্কিন প্রেসিডেন্ট। একটি নিউজ চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, “আমরা অনেক কিছুই করতে পারি। চীনের সাথে সব সম্পর্ক শেষ করে দেবো।” চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথেও কোনোরকম আলোচনা করতে ইচ্ছুক নন বলে জানিয়েছেন ট্রাম্প। এই প্রসঙ্গে ট্রাম্প বলেছেন, “আমার সাথে জিনপিংয়ের খুবই ভালো সম্পর্ক, তবে এই মুহূর্তে আমি কোনো আলোচনায় ইচ্ছুক নই।”

করোনা ভাইরাস সারা বিশ্বে ছড়ানোর জন্য চীনই যে দায়ী, প্রথম থেকেই একথা বলে আসছেন মার্কিন প্রেসিডেন্ট। চীনের গবেষণাগার বা মাছের বাজার, এখান থেকেই সারা বিশ্বে করোনা ছড়িয়েছে বলে বিশ্বাস ট্রাম্পের। ট্রাম্প এর আগে একাধিকবার চীনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন। এমনকি মার্কিন বিদেশ সচিব মাইক গেম্পেও চীনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন। মার্কিন প্রেসিডেন্টের এই সম্পর্ক ছিন্ন করার কথায় জিনপিংয়ের উপর যে চাপ বাড়বে একথা নিঃসন্দেহে বলা যায়।

মার্কিন প্রেসিডেন্ট এর আগে জানিয়েছিলেন, করোনা ভাইরাসের প্রভাবে আমেরিকার যে পরিমাণ ক্ষতি হয়েছে তা পূরণ করার জন্য চীনের কাছ থেকে ক্ষতিপূরণ দাবি করবেন। যদিও এদিন এ বিষয়ে তিনি কিছুই বলেননি। আমেরিকা একাধিকবার করোনার উৎপত্তিস্থল উহানে গিয়ে ইন্টারন্যাশনাল কমিউনিটিদের তদন্তের জন্য চীনের কাছে অনুমতি চেয়েছে। সেই বিষয়ে ট্রাম্প বলেন, “আমরা যেতে চাইলে চীন মুখের উপর না করে দিয়েছে। তারা আমাদের সাহায্য চায়না, তার মানে নিশ্চয় চীন কিছু লুকোচ্ছে।” করোনা ভাইরাসে সবচেয়ে বেশী ক্ষতিগ্রস্ত হয়েছে আমেরিকা, সেখানে এখনো পর্যন্ত মৃত্যু হয়েছে ৮০,০০০ এর বেশি মানুষের।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026