চিনের বিরুদ্ধে কড়া পদক্ষেপের হুমকি ট্রাম্পের
করোনা ভাইরাস সারা বিশ্বে মহামারির আকারে ছড়িয়ে পড়ার পর থেকেই চিনকে হুঁশিয়ারি দিয়ে আসছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কোভিড ১৯ -এর বারবার চিনকেই দায়ী করে এসেছেন তিনি। ক্ষুব্ধ চিনা প্রেসিডেন্টও প্রত্যুত্তর দিয়েছেন। তৈরি থাকতে বলেছেন নিজেদের সেনাবাহিনীকে। এই উত্তপ্ত পরিস্থিতিতে আবারও চিনকে হুমকি দিলেন মার্কিন প্রেসিডেন্ট। খুব শীঘ্রই চিনের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে বলে জানালেন তিনি।
তবে চিনের বিরুদ্ধে ঠিক কী পদক্ষেপ নিতে চলেছে মার্কিন যুক্তরাষ্ট্র, সে বিষয়ে স্পষ্ট জানাননি ট্রাম্প। মনে করা হচ্ছে, চিনের বিরুদ্ধে আর্থিক নিষেধাজ্ঞা জারির পথে হাঁটতে পারে ট্রাম্প সরকার। এ বিষয়ে ধোঁয়াশা রেখে ট্রাম্প বলেন, ‘চিনের বিরুদ্ধে কিছু একটা ব্যবস্থা নেব আমরা। যা খুবই ইন্টারেস্টিং হবে। তবে, এখনই এ বিষয়ে কিছু বলবো না আমি।’
তবে একইসঙ্গে ট্রাম্প এদিন জানান, ‘চলতি সপ্তাহের শেষেই আপনারা সব কিছু জানতে পারবেন। খুব শক্তিশালী কিছু একটা হতে চলেছে।’ প্রসঙ্গত, করোনা সংক্রমণের আবহে যুদ্ধের পরিস্থিতি তৈরি হচ্ছে বিশ্বে। ইতিমধ্যে উত্তেজনা তৈরি হয়েছে ভারত – চিন সীমান্তে। চিনের সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, দেশের সেনাবাহিনীকে মহড়া শুরুর করার নির্দেশ দিয়েছেন চিনের প্রেসিডেন্ট শি জিনপিং। করোনা ভাইরাস নিয়ে বারবার চিনের দিকে আঙুল তুলছে আমেরিকা। যা ভালো চোখে দেখছে না চিন। সম্প্রতি চিনের শীর্ষ কূটনীতিবিদ ওয়াং ই এ বিষয়ে মার্কিন প্রশাসনের মনোভাবের তীব্র সমালোচনা করেন।
রাজ্যের মহিলাদের জন্য ঘোষিত অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প নিয়ে বড় আপডেট সামনে এল। নবান্নে সাংবাদিক বৈঠক…
টানা প্যাচপ্যাচে গরমে নাজেহাল বঙ্গবাসী। অবশেষে স্বস্তির খবর শোনাল আলিপুর আবহাওয়া দপ্তর। দক্ষিণ বিহারের উপর…
উত্তর ২৪ পরগনার বাদুড়িয়ায় একের পর এক চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে। গ্রেফতার হওয়া বাদুড়িয়া পৌরসভার…
রেল যাত্রীদের জন্য ফের বড়সড় ভোগান্তির খবর। পূর্ব রেলের হাওড়া ডিভিশনে ব্যান্ডেল স্টেশন এলাকায় গুরুত্বপূর্ণ…
রাজ্যের সরকারি ও সরকারপোষিত স্কুলগুলিতে ছাত্রছাত্রীদের জন্য সরবরাহ করা ইউনিফর্মের গুণমান নিয়ে নতুন করে প্রশ্ন…
দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবার পুরসভায় রাজনৈতিক অস্থিরতা নতুন মাত্রা পেল। সোমবার দুর্নীতি, ক্ষমতার কেন্দ্রীকরণ…