নিউজ

হেরে গিয়েও গণনাকেন্দ্রে কারচুপির অভিযোগ নিয়ে একইভাবে সরব রইলেন ট্রাম্প

ওয়াশিংটন: নিজের দোষে নিজের জায়গা হারিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা। কিন্তু এই একই কথা মনে করছেন না ট্রাম্প নিজে। উল্টে প্রেসিডেন্ট নির্বাচনে জো বাইডেনের কাছে হারার পর ভোট কারচুপির তীব্র অভিযোগ এনেছেন তিনি। যদিও তাঁর এই অভিযোগকে কার্যত পাত্তাই দিচ্ছে না মার্কিন যুক্তরাষ্ট্র। উল্টে বাইডেন ভক্তরা রাস্তায় নেমে উল্লাস করছে। রিপাবলিকানের পক্ষ থেকে জানানো হয়েছে, এই কারচুপির বিরুদ্ধে তারা আইনি পদক্ষেপ নেবে। যদিও তদন্ত শেষ হয়ে সত্যি সামনে আসতে সময় লাগবে বলেও দলের পক্ষ থেকে উল্লেখ করা হয়েছে।

গণনাকেন্দ্রে জানলা এবং দরজা কার্ডবোর্ড লাগিয়ে বন্ধ করে দেওয়া হয়েছিল। এর ফলে ভিতরে কী হয়েছিল, তা কেউ জানে না। তখনই এই কারচুপি হয় বলে অভিযোগ আনেন ট্রাম্প। শনিবার তিনি মন্তব্য করেন যে, ভোটের দিনই পেনসিলভেনিয়ায় জিতে গিয়েছিলেন তিনি। কিন্তু তাও হিসেব উল্টে গেল। এটা এমনি এমনি হয়নি বলেও উল্লেখ করেন সদ্য প্রেসিডেন্ট পথ হারানো ডোনাল্ড ট্রাম্প। এর পাশাপাশি রিপাবলিকানরা এই অন্যায় মেনে নেবে না বলেও হুমকি দিয়েছেন ট্রাম্প।

প্রসঙ্গত, করোনা পরিস্থিতি নিয়ে আমেরিকা যেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, তারপরেও প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের উদাসীনতা, এমনকি নিজে করোনায় আক্রান্ত হওয়ার পর কোনও কিছু না মেনে মাস্ক ছাড়া হাসপাতাল থেকে রাস্তায় বেরিয়ে পড়া, এই সবকিছু মার্কিনবাসীদের ট্রাম্প বিরোধী করে তুলেছে। যদিও তা মানতে নারাজ ডোনাল্ড ট্রাম্প।

Anirban Kundu

Recent Posts

মাত্র ২ লাখ টাকায় পেতে পারেন প্রায় ৯০ হাজার টাকা সুদ, জানুন পুরো হিসাব

নিরাপদ বিনিয়োগের কথা ভাবলে এখনও বহু ভারতীয়ের প্রথম পছন্দ পোস্ট অফিসের বিভিন্ন সঞ্চয় প্রকল্প। এর…

May 21, 2026

লক্ষ্মীর ভান্ডার থেকে অন্নপূর্ণা ভান্ডার! মহিলাদের মাসে ৩০০০ টাকা? কীভাবে অনলাইনে স্ট্যাটাস চেক করবেন জানুন

পশ্চিমবঙ্গের মহিলাদের জন্য অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প নিয়ে নতুন করে চর্চা শুরু হয়েছে। সম্প্রতি “লক্ষ্মীর ভান্ডার”…

May 21, 2026

অন্নপূর্ণা ভান্ডারের টাকা পেতে নতুন নিয়ম! আধার সিডিং ও DBT অ্যাক্টিভেশন নিয়ে জরুরি আপডেট

পশ্চিমবঙ্গ সরকারের জনপ্রিয় অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট সামনে এসেছে। উপভোক্তাদের সুবিধা নিশ্চিত করতে…

May 21, 2026

ডলারের বিপরীতে বড় ঘুরে দাঁড়াল ভারতীয় টাকা! রুপির শক্তিতে স্বস্তির বার্তা অর্থনীতিতে

ভারতীয় মুদ্রা বাজারে বড় ইতিবাচক পরিবর্তন দেখা যাচ্ছে। দীর্ঘদিন চাপের মধ্যে থাকার পর মার্কিন ডলারের…

May 21, 2026

১ জুন থেকে পশ্চিমবঙ্গে মহিলাদের জন্য ফ্রি বাস পরিষেবা! কীভাবে মিলবে সুবিধা, জানুন সব নিয়ম

পশ্চিমবঙ্গের মহিলাদের জন্য বড় সুখবর। আগামী ১ জুন ২০২৬ থেকে রাজ্যের সরকারি বাসে মহিলারা বিনামূল্যে…

May 21, 2026

মুম্বইয়ের বিরুদ্ধে কেকেআরের সম্ভাব্য একাদশে কারা? বড় ম্যাচের আগে জোর চর্চা

আইপিএলের হাইভোল্টেজ ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে নামার আগে কলকাতা নাইট রাইডার্সের সম্ভাব্য প্রথম একাদশ নিয়ে…

May 20, 2026