জীবনযাপন

Skin Care Tips: পার্লার থেকে ফেসিয়াল করতে হবে না, বাড়িতে এই ২টি জিনিস লাগালে মুখ উজ্জ্বল হবে

বর্তমানে ব্যস্ততার মাঝে সময় বার করে নিজের পাশাপাশি ত্বকের যত্ন নেওয়া সম্ভব হয়ে ওঠে না অনেকের পক্ষেই। তবে একেবারেই যদি যত্ন না নেওয়া হয় তবে বিপদ। নিত্য দূষণে ত্বক হয়ে ওঠে রুক্ষ ও শুষ্ক। আর এক্ষেত্রে এই সমস্যা থেকে রেহাই পেতে অনেকেই দ্বারস্থ হন বিউটি পার্লারের। তবে সেখানে ত্বকের যত্ন নিতেও ব্যবহার করা হয় একাধিক রাসায়নিক দ্রব্য মিশ্রিত উপাদান, যা ত্বকের জন্য সবসময় ভালো হয় না। এর মাঝে এমন অনেকেই রয়েছেন যারা এখনো ঘরোয়াভাবেই যত্ন নিতে চান ত্বকের। বলাই বাহুল্য, এই নিবন্ধ সেই প্রসঙ্গেই কিছু তথ্য প্রদান করবে।

কোন অনুষ্ঠান বাড়ি কিংবা বিয়েবাড়িতে যাওয়ার পূর্বে অনেকেই বিউটি পার্লার থেকে সেজে তারপরেই সেখানে যান। তবে যদি দুটি পদ্ধতিতে নিজের ত্বকের যত্ন অন্তত সপ্তাহে একদিন নেওয়া যায় তাহলে, পার্লারে যাওয়ার প্রয়োজন পড়বে না। পাশাপাশি মিলবে উজ্জ্বল ত্বকও।

১) দই ও মধু- একটি পাত্রে প্রথমে এক টেবিল চামচ দই ও পরিমাণমতো মধু নিয়ে ভালো করে মিশিয়ে সেটি টানা ১০ মিনিট ধরে গোটা মুখে ভালো করে লাগিয়ে ম্যাসাজ করতে হবে। এরপর মুখ ভালো করে ধুয়ে নিলেই তফাৎ চোখে পড়বে। এটি ত্বককে হাইড্রেট করে অনেক বেশি উজ্জ্বল করে তোলে।

২) আটা ও দই- একটি পাত্রে প্রথমে পরিমাণমতো টক দই ও আটা নিয়ে নিতে হবে। এরপর এই দুটি উপাদান ভালোভাবে মিশিয়ে নিয়ে সেটি গোটা মুখে লাগিয়ে কাঠের পাতলা চামচ দিয়েই গোটা মুখে বেশ কিছুক্ষণ প্রায় ৫-১০ মিনিট ম্যাসাজ করতে হবে। এরপর ঐ কাঠের চামচ দিয়েই ফেসপ্যাকটি পরিষ্কারভাবে তুলে নিতে হবে। এতে মুখে একটা আলাদাই উজ্জ্বলতা আসে। পাশাপাশি মুখে থাকা লোমও উঠে যায়। শেষে পরিষ্কার জল দিয়ে মুখ ভালো করে ধুয়ে নিলেই উজ্জ্বলতা নজরে আসবে।

এই দুটি পদ্ধতি সপ্তাহে অন্তত একদিন যদি ত্বকে প্রয়োগ করা সম্ভব হয় তাহলে, ত্বকের একাধিক সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব হবে। পাশাপাশি ত্বক ফিরে পাবে তার স্বাভাবিক উজ্জ্বলতাও।

Devparna Acharya

Published by
Devparna Acharya

Recent Posts

Liam Lawson’s Partner Hannah St John Stuns Fans With $350,000 F1 Track Diamond Necklace

Racing Bulls driver Liam Lawson’s long-term partner, Hannah St John, turned heads at the 2026…

March 7, 2026

Will Deadpool 4 Include T.J. Miller? Here’s What He Said

T.J. Miller, who played bartender Weasel in the first two Deadpool films, was absent from…

March 7, 2026

‘Hoppers’ Kicks Off March Box Office With $41 Million Start As ‘The Bride!’ Stumbles

Disney/Pixar’s Hoppers is off to a stellar start at the domestic box office, earning an…

March 7, 2026

Bindi Irwin’s Daughter Grace Warrior Enjoys ‘Perfect Day’ With Grandma Terri

Bindi Irwin and Chandler Powell’s daughter, Grace Warrior, enjoyed what Terri Irwin called a “perfect…

March 7, 2026

Brooks Marks Shares Condolences to Mary Cosby After Son Robert’s Death

The Real Housewives of Salt Lake City community is mourning the loss of Mary Cosby’s…

March 7, 2026

Maura Higgins Turns Heads in Bold Velvet and Lace Ensemble at SiriusXM Studios

Key Points Maura Higgins arrived at SiriusXM Studios in New York City in a striking…

March 7, 2026