নিউজ

করোনার মাঝে ভয়াবহ ভুমিকম্পের পূর্বাভাস জাপানে, সুনামির সতর্কতা জারি

একেই করোনা ভাইরাসে গোটা পৃথিবী আতঙ্কিত, তার মধ্যে আবার জাপানে ভুমিকম্পের পূর্বাভাস দিল জাপানেরই একটি সরকারি সংস্থা। শুধু ভুমিকম্পই নয়, তার পরের পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে বলে জানিয়েছে ওই সংস্থা। ভুমিকম্পের ফলে ভয়াবহ সুনামিরর সতর্কতা জারি করা হয়েছে। আর সেইজন্যই সমুদ্র উপকূল থেকে জনসাধারণকে অন্যত্র নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে।

তবে গত ১৮ এপ্রিল একটি ভুমিকম্প হয়, তার ফলে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে এই ভুমিকম্পের ফলে জাপান দ্বীপের দক্ষিণ – পশ্চিম উপকূলে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। জানা গিয়েছে, ভুমিকম্পের মাত্রা রিখটার স্কেলে ৯ পর্যন্ত হতে পারে। সমুদ্রে তলায় টেকটোনিক প্লেটের স্থান পরিবর্তনের কারনেই এমনটা হবে বলে জানা গিয়েছে। সমুদ্রের গভীরে এমন ভয়াবহ ও শক্তিশালি ভুমিকম্পের জেরে ৩০ মিটার পর্যন্ত উঁচু ঢেউ আছড়ে পড়ে সুনামির সৃষ্টি হতে পারে। গত ১৮ এপ্রিল ঘটে যাওয়া ভুমিকম্পই তার পূর্বাভাস দেয় বলে জানিয়েছে জাপান আবহাওয়া সংস্থা।

ইউএসজিএস একটি একটি মানচিত্রের মাধ্যমে এই ভুমিকম্পের উৎসস্থল স্পষ্ট করেছে। তারা জানিয়েছে, ভুমিকম্পটির উৎসস্থল হবে সমুদ্রের অনেক গভীরে। যাতে করে সেই চাপের ফলে সমুদ্রের রূপ অনেক ভয়াবহ আকার ধারন করবে। আর এই চাপ ও ঢাক্কার জেরে সমুদ্রের থেকে ৩০ মিটার বিশাল ঢেউ আছড়ে পড়বে৷ যার ফলে ভয়াবহ সুনামিও হতে পারে বলে পূর্বাভাস। তাই জাপানের দক্ষিণ – পশ্চিম উপকূলীয় এলাকায় সুনামির সতর্কতা জারি হয়েছে। জাপানের আবহাওয়া সংস্থা জানিয়েছে, এমন ভুমিকম্প আসলে মেগা ভুমিকম্প। যা সচারাচর ঘটে না বলেই জানিয়েছেন তারা।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026