জীবনযাপন

টাক মাথার পুরুষরা অধিক আকর্ষণীয় ও সফল হয়, শুনে অবাক লাগলেও এটাই সত্যি!

ভারতবার্তা ডিজিটাল ডেস্ক, সায়ন্তিকা দাস : একটি গবেষণায় প্রমাণিত হয়েছে যে যেসব পুরুষদের মাথায় টাক থাকে তারা অন্যদের তুলনায় অধিক আকর্ষণীয় ও সফল হয়ে থাকেন। এটি টাক মাথার লোকেদের পক্ষে একটি আনন্দের খবর। সুতরাং টাকে নতুন চুল গজানোর নানা বিজ্ঞাপনের অবসান হতে চলেছে।

টাইমস অফ ইন্ডিয়া নামে এক সাম্প্রতিক প্রতিবেদনে টাক মাথার লোকেদের সফল হওয়ার কিছু কারণ উল্লেখ করা হয়েছে। কারণগুলি হল–

আপনি কি জানেন জেসন স্ট্যাথাম ও জেফ বেজোস এর মত ব্যক্তিদের মধ্যে কোথায় মিল আছে?? তারা দুজনেই সফল ব্যক্তি । স্স্ট্যাথাম হলেন হলিউডের সুপারস্টার। আর বেজোস হলেন বিশ্বের অন্যতম ধনী ব্যক্তি। এগুলো ছাড়াও এদের মধ্যে কিছু মিল আছে, সেটি হলো তাদের দুজনেরই টাকমাথা বর্তমান। হয়তো তারা অনুভব করতে পেরেছিলেন যে অল্প চুল কোনভাবে পুরুষের ক্ষেত্রে সংকটের প্রতীক হয়না ।

ইউনিভার্সিটি অফ পেনসিলভানিয়া দ্বারা পরিচালিত একটি গবেষণায় বলা হয়েছে যেসব পুরুষদের মাথায় টাক আছে তারা অন্যদের তুলনায় বেশি শক্তিশালী বা সফল ।
অ্যালবাম নামের এক বিজ্ঞানী ও টাকমাথার অধিকারী ছিলেন। তিনি সাধারণ মানুষকে টাকমাথার লোকেদের ছবি দেখাতেন এবং দেখানোর পর তাদের প্রতিক্রিয়া কি হতো সেটি রেকর্ড করতেন। যারা তার এই পরীক্ষায় অংশগ্রহণ করতেন তাদেরকে একটি মানুষের দু’রকমের ছবি প্রদর্শিত করা হতো। একটি ছবিতে ব্যক্তির মাথা ভর্তি চুল থাকতো ও আরেকটি ছবিতে চুল থাকতো না। অংশগ্রহণকারীর বেশিরভাগ ব্যাক্তি টাক মাথার ছবিটির প্রতি বেশি আকর্ষিত হতেন।

ইউনিভার্সিটি অফ সারল্যান্ডের মনোবিজ্ঞানী রোনাল্ড গবেষণা করে বলেছেন যাদের মাথায় টাক থাকে তারা বেশি বুদ্ধিমান হয়। এবং জ্ঞানের দিক থেকেও তারা অধিক জ্ঞানী।

আর একটি গবেষণায় জানা গেছে যে অল্প টাক মাথার লোকেদের থেকে অধিক টাক মাথার লোকেরা বেশি আকর্ষণীয় হয়।

আপনার কোন প্রিয় মানুষের মাথায় চুল ঝরতে থাকলে তাকে নিয়ে মজা করবেন না ।বরং তাকে ভরসা দিন ।পৃথিবীতে অনেক টাক মাথার মানুষ রয়েছে এবং তারা অন্যদের তুলনায় অধিক মেধাবী ও হয়।

Anirban Kundu

Published by
Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026