কিছু কিছু ক্ষেত্রে বাংলা ধারাবাহিক বর্তমান যুগে নেটিজেনদের কাছে মজার বিষয়বস্তু হয়ে উঠেছে। যেকোনো ধারাবাহিকের কোন এক দৃশ্য কিংবা সংলাপের ভুল ত্রুটি নিয়ে ট্রোল চলতে থাকে প্রতিনিয়ত। তবে এবার সেই তালিকায় নাম উঠলো কালার্স বাংলার নতুন ধারাবাহিক ‘তুমি যে আমার মা’। ধারাবাহিকে এক শিক্ষিকা তার ছাত্রীকে ভুল ইংরাজি শেখাচ্ছেন। আর সেই দৃশ্য সোশ্যাল মিডিয়ার পাতায় শেয়ার হতে না হতেই রীতিমতো ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে। যে দৃশ্য দেখে হাসি থামতেই চাইছে না নেটিজেনদের একাংশের। সম্প্রতি সেই দৃশ্য নিয়েই মুখ খুলেছেন ধারাবাহিকের অভিনেত্রী শ্রুতি দাস।।
ধারাবাহিকের পর্দায় এক শিক্ষিকা তার ছাত্রীকে ভুল ইংরাজি শেখাচ্ছেন। সেই শিক্ষিকাকে বলতে শোনা গিয়েছে, ‘গুড গুডার গুডেস্ট’, যেটি সম্পূর্ণ ভুল। সম্প্রতি সেই দৃশ্যের উপর ভিত্তি করেই সোশ্যাল মিডিয়ার পাতায় নেটিজেনদের মাঝে ট্রল হয়েছে এই ধারাবাহিকের পাশাপাশি শিক্ষিকার চরিত্রে অভিনয় করা অভিনেত্রীও। খুব কম সময়ের মধ্যেই কালার্স বাংলার এই ধারাবাহিক মানুষের মনে জায়গা করে নিয়েছে। দর্শকদের পছন্দের তালিকায় জায়গা পেয়েছে এই ধারাবাহিক। এই ধারাবাহিকে মুখ্য ভূমিকায় অভিনয় করতে দেখা যায় সুমন দে, প্রিয়া মণ্ডল ও শিশুশিল্পী আরাধ্যা বিশ্বাসকে।
তবে সোশ্যাল মিডিয়ার পাতায় এই ট্রোলিংয়ের পর মুখ খুলেছেন ধারাবাহিকের অভিনেত্রী শ্রুতি দাস। তিনি ট্রোল হওয়া ভিডিওর পুরো লিঙ্ক শেয়ার করে লিখে জানিয়েছেন, ইচ্ছা করেই ধারাবাহিকের সংলাপ ভুল লেখা হয়েছিল। ধারাবাহিকে শিক্ষিকা ভুল ইংরাজি বলার পর, তা শুধরে দেন প্রিয়া মন্ডল। শুরুতেই ভিডিওর কিছুটা অংশ দেখে ভুল মনে হলেও, এখন সবটাই স্পষ্ট সকলের কাছে। এমনকি ভিডিওটি ভাইরাল হওয়ার পর শ্রুতি দাসকে আমরেলা (AMRELA) বোনুর গৃহশিক্ষিকা হিসেবেও সম্বোধন করা হয়েছিল। তবে সেই প্রসঙ্গে কোন মন্তব্য করতে শোনা যায়নি অভিনেত্রীকে। বাংলা ধারাবাহিকের পাশে দাঁড়ানোয় শ্রুতি দাস সমর্থন ও ভালোবাসা পেয়েছেন এই ধারাবাহিকের অভিনেত্রী প্রিয়া মন্ডলের কাছ থেকেও।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…