বিনোদন

‘টুম্পা সোনা’কে টক্কর দিচ্ছে নতুন গান ‘টুম্পা বৌদি’, ভাইরাল ভিডিও

‘টুম্পা সোনা’ (tumpa sona) এবার পরিণত হলো ‘টুম্পা বৌদি’-তে (tumpa boudi)।  2020 সালের সবচেয়ে জনপ্রিয় গান ‘টুম্পা’কে নিয়ে তৈরী হলো মিম সং। মিম সংটি গেয়েছেন নবাব(Nabab)।  ‘টুম্পা’ গানে বৌ পালানোর পর টুম্পা এসেছিল প্রেমিকা হয়ে। কিন্তু মিম সং-এ প্রেমিকা পালিয়ে গিয়ে এলো ‘টুম্পা বৌদি’। এই ভিডিওটি ভাইরাল হলেও নেটিজেনরা ভিডিওটির এডিটিং-এর সমালোচনা করেছেন।

2020 সালের সবচেয়ে জনপ্রিয় গান হলো ‘টুম্পা’। ‘টুম্পা’ গানের সঙ্গে নাচেননি এমন কোনো সেলিব্রিটি নেই। এমনকি  মেক আপ রুমের দরজা বন্ধ করে শ্রীময়ী চট্টরাজের(srimoyee chattaraj) সঙ্গে  তুমুল ‘টুম্পা’ নাচতে দেখা গিয়েছে অভিনেতা   কাঞ্চন মল্লিককে (kanchan mullick)। কাঞ্চনের পরনে ছিল লাল ‍জ‍্যাকেট, নীল রঙের প্রিন্টেড ডেনিম এবং চোখে চশমা।  অপরদিকে খোলা চুল ও সি-গ্রিন শিফনে শ্রীময়ী হয়ে উঠেছিলেন মোহময়ী। শ্রীময়ী ইন্সটাগ্রামে এই ভিডিওটি পোস্ট করতেই হুহু করে তা ভাইরাল হয়ে যায়।  নেটিজেনদের কাছে প্রশংসনীয় হয়েছে কাঞ্চন-শ্রীময়ীর ‘টুম্পা’।

কিছুদিন আগে আরব দে চৌধুরী(Arav dey Chowdhury)ও অভিষেক সাহা(Abhishek saha)নির্মিত ওয়েব সিরিজ ‘রেস্ট ইন প্রেম’-এর গান ‘টুম্পা সোনা, দু’টো হাম্পি দে না’ জনপ্রিয় হয়েছিল।  কিন্তু আরজে সায়নের(Rj sayan) তৈরী করা ‘টুম্পা’ মিউজিক ভিডিওটি লঞ্চ হওয়ার পর থেকেই গানটি দ্রুত সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।  বর্তমানে সমস্ত জায়গায় বাজছে ‘টুম্পা’। এমনকি কিছুদিন আগে টলিতারকা অনির্বাণ ভট্টাচার্য-এর(Anirban bhattacharya)বিয়ের রিসেপশনেও ‘টুম্পা’র সঙ্গে নেচে ভাইরাল হয়েছেন অনির্বাণ, পরিচালক সৃজিত মুখোপাধ্যায়(srijit Mukherjee)ও অভিনেতা রুদ্রনীল ঘোষ(Rudranil Ghosh)।

কিছুদিন আগেই ছিল অভিনেত্রী শ্রীলেখা মিত্র-র(Sreelekha Mitra)একমাত্র কন্যার জন্মদিন। মেয়ের ঘরোয়া বার্থডে পার্টি-তে ‘টুম্পা’ গানের সঙ্গে নেচেছেন শ্রীলেখা ও তাঁর মেয়ে। শ্রীলেখার পরনে ছিল লাল টি-শার্ট ও ট্র‍্যাক প‍্যান্ট। নাচের ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে মেয়েকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। সম্প্রতি স্টার জলসার জনপ্রিয় বাংলা ডেইলি সোপ ‘খড়কুটো’য় গুনগুনের চরিত্রাভিনেত্রী তৃণা সাহাও(Trina saha) নববধূর সাজে ‘টুম্পা’ নেচে ভাইরাল হয়েছিলেন।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026