তড়িৎ ঘোষ : ভারত সঞ্চার নিগম লিমিটেড বা বিএসএনএল একটি রাষ্ট্রায়ত্ত সংস্থা। এটি এখন লোকসানে চলছে। কয়েকদিন আগেই শোনা গিয়েছিল তারা কর্মী ছাঁটাই করতে চলেছে। লাভের মুখ দেখার জন্য একগুচ্ছ নতুন প্ল্যান আনতে চলেছে সংস্থাটি।
সেরকমই একটি প্ল্যানের অঙ্গ হিসাবে ‘ভারত ফাইবার’ লাইন পাতার কাজ চলছে বিভিন্ন শহরে। কলকাতা সে দিক থেকে একটু এগিয়ে। এই সংযোগ নিলে গ্রাহকরা টিভির পাশাপাশি ভিডিও কল করতে পারবে।
কলকাতা মহানগরীর বুকে বিএসএনএলের সিম ব্যবহারকারী গ্রাহক সংখ্যা প্রায় ১৬ লক্ষ। বিএসএনএলের ল্যান্ড ফোন ব্যবহার করেন প্রায় চার লাখের মত গ্রাহক। গত অর্থবর্ষে লাভের তুলনায় খরচ হয়েছে প্রায় দ্বিগুণ। সংস্থাটির অনেক কর্মী স্বেচ্ছা অবসর নিয়েছেন।
ট্রাই এর রিপোর্ট অনুযায়ী অন্যান্য সংস্থার থেকে বিএসএনএলের ইন্টারনেটের গতি অনেক বেশি। এছাড়াও বিএসএনএলের কল ড্রপ সমস্যাও অনেক কম।
বিএসএনএলের কলকাতা বিভাগের প্রধান বিশ্বজিৎ পাল জানান “খুব শীঘ্রই আমাদের ফোর জি পরিষেবা চালু হয়ে যাবে এর সাথে টু জি ও থ্রি জি থাকছেই।
তার জন্য উপযুক্ত পরিকাঠামো উন্নয়নের কাজ চলছে”। বিএসএনএলের প্রতিদ্বন্দ্বী জিও সেট টপ বক্স আনতে চলেছে তাই জিও এর আগেই বিএসএনএল ভারত ফাইবার চালু করতে চায় বাজার ধরার জন্য।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…