আর লাগবে না পেট্রল, TVS কোম্পানি নিয়ে এলো এই সস্তা ইলেকট্রিক স্কুটার

দেশে যে সমস্ত ইলেকট্রিক যানবাহন চলে সেগুলির মধ্যে সবথেকে জনপ্রিয় হল স্কুটার অথবা মোটরসাইকেল। তবে ইলেকট্রিক চালিত হওয়ার কারণে, ইলেকট্রিক স্কুটার কিংবা ইলেকট্রিক মোটরসাইকেল কিছুটা দামি হয়। এই কারণে কিন্তু অনেক মানুষ এই ধরনের ইলেকট্রিক গাড়ি কিনতে চান না। এই অবস্থায়, সরকারের তরফ থেকেও চিন্তাভাবনা করা হয়েছে ভারতে একটি ইলেকট্রিক ইকোসিস্টেম তৈরি করার। সাধারণ মানুষকে ইলেকট্রিক গাড়ি চালানোর কার্যকারিতা বোঝানোর জন্যই এই নতুন মিশন নিয়েছে সরকার। আর তাতে সহায়তা করতে এগিয়ে এসেছে বেশ কিছু নামজাদা ইলেকট্রিক গাড়ি কোম্পানি।

কিন্তু তবুও, যদি আপনি ভারতীয় মার্কেটে বিচার করেন তাহলে ইলেকট্রিক চালিত স্কুটার কিনতে কম বেশি হলেও আপনার ১ লক্ষ টাকার কাছাকাছি খরচ পড়ে যাবে। বর্তমানে আমাদের ভারতে ওলা, চেতক, এথার, সিম্পল ওয়ানের মতো একাধিক ইলেকট্রিক স্কুটার উপলব্ধ রয়েছে। কিন্তু তার মধ্যেও, এমন কিছু ইলেকট্রিক স্কুটার ভারতে বর্তমানে জনপ্রিয় হয়ে উঠেছে, যেগুলি একেবারে গেম চেঞ্জ করে দিতে পারে। আজকে আমরা এমন একটি স্কুটার এর ব্যাপারে আপনাকে জানাবো, যে স্কুটারের দাম পেট্রোল চালিত স্কুটার এর থেকেও কম। এই ইলেকট্রিক স্কুটার এর নাম হলো টিভিএস আইকিউব।

ভারতে যদি আপনি এই ইলেকট্রিক স্কুটার চালান তাহলে আপনি ১১৫ কিলোমিটার পর্যন্ত টপ স্পিড পেয়ে যাবেন। তার সাথেই থাকছে ১৩৫ কিলোমিটার পর্যন্ত প্রাক্টিক্যাল ম্যাক্সিমাম রেঞ্জ। যদি আপনারা ভালো রাস্তায় চালান তাহলে এই রেঞ্জ কিছুটা বাড়বে। ইলেকট্রিক স্কুটার ব্যবহার করলে আপনি প্রতিমাসে প্রচুর টাকা সঞ্চয় করতে পারবেন। প্রতি কিলোমিটারে আপনার খরচ হবে মাত্র ২৫ থেকে ৩৫ পয়সা করে। ইলেকট্রিক স্কুটার এর সঙ্গে আপনাকে দেওয়া হয় ৪.৪ কিলোওয়াটের ৬ বিএইচপি শক্তি বিশিষ্ট ইলেকট্রিক মোটর, যা আপনাকে ১৪০ ন্যানোমিটার সর্বাধিক টর্ক দিতে পারবে। স্পোর্ট মোডে ইলেকট্রিক স্কুটার এর সর্বাধিক গতি হবে প্রতি ঘন্টায় ৭৮ কিলোমিটার।

৫ ঘন্টায় এই ইলেকট্রিক স্কুটার এর ব্যাটারি আপনি ১০০ শতাংশ পর্যন্ত চার্জ করে ফেলতে পারবেন। যদি আপনি ইকো মোড ব্যবহার করেন তাহলে আপনি একবার চার্জ দিলে সর্বাধিক ৭৫ কিলোমিটার পর্যন্ত খুবই সহজে চলতে পারবেন বলে কোম্পানির তরফ থেকে জানানো হয়েছে। অন্যদিকে যদি আপনি স্পোর্ট মোডে চালান তাহলে সর্বাধিক ৫৫ কিলোমিটার পর্যন্ত এই ইলেকট্রিক স্কুটার চালানো যাবে। সেক্ষেত্রে আপনার প্রতি কিলোমিটারে খরচ হবে ৩০ পয়সার কিছুটা বেশি। টিভিএস মোটর কোম্পানি ইলেকট্রিক স্কুটার এর সঙ্গে নতুন জেনারেশনের টিভিএস স্মার্ট কানেক্ট ফিচার নিয়ে এসেছে। তার সাথেই থাকছে আধুনিক টিএফটি ইন্সট্রুমেন্ট কনসোল, ব্লুটুথ কানেক্টিভিটি এবং ডেডিকেটেড টিভিএস অ্যাপ্লিকেশন। এই অ্যাপ ব্যবহার করে আপনি জিও ফেন্সিং, রিমোট ব্যাটারি চার্জ স্ট্যাটাস, নেভিগেশন অ্যাসিস্ট্যান্ট, লাস্ট পার্ক লোকেশন, ইনকামিং কল, টেক্সট মেসেজ এলার্ট, এর মতো একাধিক ফিচার ব্যবহার করতে পারবেন।

BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026