ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

TVS-এর নতুন মডেল Apache RR 310 লঞ্চ হল, জেনে নিন এর বিশেষ বৈশিষ্ট্য

টিভিএস কোম্পানিটি ভারতে লঞ্চ করে দিয়েছে তাদের নতুন বাইক। এই স্কুটারের নাম দেওয়া হয়েছে TVS Apache RTR 310। এই বাইকের এক্স শোরুম মূল্য রাখা হয়েছে ২,৪২,৯৯০ টাকা। এই দামের মধ্যে আপনারা এই বাইকে অনেক দুর্দান্ত ফিচার পেয়ে যেতে চলেছেন যা হয়তো এত সস্তায় অন্য কোন বাইকে আপনারা পাবেন না। এটি একটি খুব স্পোর্টি এবং শক্তিশালী ইঞ্জিনের সাথে আসে। নতুন মডেলটি Apache RR 310 এর নেকেড এডিশন।

এটি ডিজাইনে সত্যিই আক্রমণাত্মক। এছাড়াও এতে রয়েছে ৩১২cc এর শক্তিশালী ইঞ্জিন। এই বাইকটি তিনটি ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। বাইকটিতে বাই-ডিরেকশনাল, কুইক-শিফটার এবং ক্রুজ কন্ট্রোলের মতো মোড দেওয়া হয়েছে। ভারতে, এই বাইকটি KTM 390 Duke, BMW G 310 R এবং Triumph Speed 400-এর সাথে সরাসরি প্রতিদ্বন্দ্বিতা করবে।

ইঞ্জিন এবং শক্তি

নতুন Apache RTR 310-এ একটি ৩১২cc রিভার্স-ইনক্লাইন্ড লিকুইড কুলড ইঞ্জিন রয়েছে, যা ৩৫.১১bhp শক্তি এবং ২৮.৭Nm টর্ক জেনারেট করে। এতে একটি ৬-স্পীড গিয়ার বক্স রয়েছে। দাবি করা হয়েছে যে এটি শূন্য থেকে ৬০ কিলোমিটার প্রতি ঘন্টায় মাত্র ২.৮১ সেকেন্ডে ত্বরান্বিত হয়। এর সর্বোচ্চ গতি ঘণ্টায় ১৫০ কিলোমিটার।

এছাড়াও এই বাইকটিতে রয়েছে ৫ ইঞ্চি ডিজিটাল ইন্সট্রুমেন্ট কনসোল। এটি ব্লুটুথ কানেক্টিভিটি দিয়ে সজ্জিত। আরও ভালো রাইডিংয়ের জন্য, Apache RTR 310 কে ক্রুজ কন্ট্রোল এবং কুইক শিফটার এবং ABS এর মত রাইডিং মোড সমর্থিত করা হয়েছে।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026