বাজাজের তরফ থেকে ইলেক্ট্রিক স্কুটার “চেতক” এর পর বাজারে আসতে পারে টিভিএস এর ইলেক্ট্রিক স্কুটার যেটি হবে সম্পূর্ণ পরিবেশ বান্ধব। সোশ্যাল মিডিয়ার প্রকাশিত একটি ভিডিওতে যদিও বিস্তারিতভাবে কিছু জানানো হয়নি তবে সম্ভবত এটি টিভিএস ক্রেয়নের ওপর ভিত্তি করেই তৈরি হবে।
এখনও পর্যন্ত এই কোম্পানির সবচেয়ে বেশি বিক্রিত স্কুটারটি হল “জুপিটার”, আগত স্কুটারটির কিছু বৈশিষ্ট্য এর মতো হতে পারে এতে উৎপাদন খরচ অনেকটাই কম হবে। তবে আরও কিছু উন্নত বৈশিষ্ট্য এতে যোগ করা হবে। এখনকার দুই চাকার স্কুটারের বাজারে সবচেয়ে বড়ো সমস্যা হল দাম এবং বৈশিষ্ট্য। প্রতিদ্বন্দ্বিতার বিচারে এটি বাজাজ চেতকের একদম বিপরীতেই রয়েছে।
আরও পড়ুন : শুরুতেই কয়েক হাজার টাকা ছাড়, বাজারে এল রয়্যাল এনফিল্ড বিএস-6 হিমালয়ান
অটোমেটিক স্টার্ট, এমারজেন্সি অ্যালার্ট ছাড়াও এই স্কুটারের অন্যান্য বৈশিষ্ট্য গুলি হল- ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার, ইউএসবি চার্জিং, এলইডি হেডল্যাম্প, টেইল ল্যাম্প এবং ইন্ডিকেটর, স্টেপ আপ সিট, ফ্রন্ট ডিস্ক ব্রেক, সিট স্টোরেজ ইত্যাদি। যেহেতু এই স্কুটার সম্পর্কে খুব সামান্যই নজরে এসছে তাই এটির দাম সম্পর্কে এখনও নিশ্চিত হওয়া যায়নি।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…