দুটি নতুন বাইক লঞ্চ করে দিল TVS, ফিচার শুনলে আপনি চমকে যাবেন

চুপিসারে অনেকের অজান্তেই টিভিএস বাইক কোম্পানিটি লঞ্চ করে দিয়েছে তাদের নতুন দুটি Apache সিরিজের বাইক Apache 160 ও Apache 180। এই দুটি বাইকে আপনারা পাচ্ছেন বেশ কিছু নতুন কালার অপশন, তার পাশাপাশি থাকছে নতুন কিছু মোড এবং ভেরিয়েন্ট। মূলত এই বাইকে আপনারা পাঁচটি কালার অপশন পেয়ে যাচ্ছেন যার মধ্যে রয়েছে পারল হোয়াইট, টি গ্রে, গ্লস ব্ল্যাক, রেসিং রেড এবং ম্যাট ব্লু। নতুন ২০২২ টিভিএস Apache 160 মডেলে আপনি তিনটি ভেরিয়েন্ট পেয়ে যাচ্ছেন। এগুলি স্মার্টএক্সনেক্ট এর সাথে ডিস্ক, রাইড মোডের সাথে ডিস্ক, এবং রাইড মোডের সাথে ড্রাম ব্রেক অপশন। এই সমস্ত বাইকের দাম যথাক্রমে – ১,২৪,৫৯০ টাকা, ১,২১,২৯০ টাকা ও ১,১৭,৭৯০ টাকা। অন্যদিকে, ২০২২ এর TVS APACHE 180 মডেলের সাথে আপনারা রাইড মোড পাচ্ছেন এবং পাচ্ছেন SmartXonnect সিঙ্গেল ডিস্ক ব্রেক ভেরিয়েট। এই বাইকের মডেলের দাম ১,৩০,৫৯০ টাকা।

টিভিএস কোম্পানির এই দুটি বাইকের ওজন আগে থেকে কিছুটা হলেও হালকা করা হয়েছে। নতুন Apache RTR 160 এর ওজন ২ কিলোর কম। অন্যদিকে, RTR 180 বাইকের ওজন এক কিলো কম করা হয়েছে। এছাড়াও এই নতুন মডেলে আপনারা পাচ্ছেন টার্ন বাই টার্ন নেভিগেশন, ব্লুটুথ কানেক্টিভিটি এবং TVS কোম্পানির নতুন কালেক্টিভিটি ফিচার SMARTXCONNECT। এই বাইকে আপনারা তিনটি রাইডিং মোড পাচ্ছেন। এগুলির নাম যথাক্রমে – রেন, আরবান ও স্পোর্ট।

ডিজাইনে কিছুটা বদল করা হলেও নতুন টিভিএস Apache 160 ও 180 ভাইকে আপনারা পাচ্ছেন নতুন এলইডি হেডল্যাম্প এবং টেলল্যাম্প সিস্টেম। এর সাথেই নতুন সিগনেচার থ্রিডি এলিমেন্ট দেওয়া হয়েছে। এই দুটি মডেল সেগমেন্ট ফার্স্ট ভয়েস অ্যাসিস্ট্যান্ট সিস্টেমের সাথে আসছে। ব্লুটুথ কানেক্টিভিটি এবং Smartxonnect টেকনোলজি এর সাথে অল ডিজিটাল ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার পাওয়া যাচ্ছে এখানে। এছাড়াও টার্ন বাই টার্ন নেভিগেশন, গিয়ার পজিশন ইন্ডিকেটর, গিয়ার শিফট অ্যাসিস্ট, রেস টেলোমেট্রি , ল্যাপ টাইমার মোড, ক্লাস্টার ইনটেনসিটি কন্ট্রোল এবং ক্র্যাশ অ্যালার্ট সিস্টেম আপনারা পাচ্ছেন এই বাইকের সাথে।

BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026