টেক বার্তা

CNG স্কুটার লঞ্চ করে বাজার কাঁপাবে TVS, টেক্কা দেবে Bajaj-এর বাইককে

সিএনজি বাইকের বাজারে ঝড় তুলে দিয়েছে বাজাজ অটো। তাদের ‘ফ্রিডম’ মডেলটি বিশ্বের প্রথম সিএনজি বাইক হিসেবে বাজারে এসেছে। এবার সেই বাজারে টিভিএস তাদের জুপিটার স্কুটারের সিএনজি ভার্সন নিয়ে আসছে। সূত্র মারফত জানা গেছে, টিভিএস অনেকদিন ধরেই বিকল্প জ্বালানি নিয়ে কাজ করছে। তারা ইতিমধ্যেই সিএনজি প্রযুক্তি তৈরি করে ফেলেছে। ধারণা করা হচ্ছে, ১২৫ সিসি ইঞ্জিনের সাথে আসবে এই স্কুটার।

TVS এর CNG স্কুটার লঞ্চের সময়

২০২৪ সালের শেষের দিকে অথবা ২০২৫ সালের শুরুতে বাজারে আসতে পারে টিভিএস জুপিটার সিএনজি। বর্তমানে প্রতি মাসে ১০০০ টি পেট্রল ভার্সনের জুপিটার বিক্রি করে টিভিএস। সিএনজি বিকল্পের মাধ্যমে গ্রাহকদের জন্য আরও পরিবেশবান্ধব জ্বালানির বিকল্প উপস্থাপন করতে চায় তারা। অন্যদিকে টিভিএস ইতিমধ্যেই দুটি ইলেকট্রিক স্কুটার বাজারে এনেছে। সম্প্রতি তারা আইকিউব ইলেকট্রিক স্কুটারের একটি নতুন সস্তা ভার্সনও লঞ্চ করেছে। এসব থেকেই বোঝা যায়, বিকল্প জ্বালানি নিয়ে টিভিএসের বড় পরিকল্পনা রয়েছে।

TVS CNG স্কুটারের সম্ভাব্য দাম

আপনাদের জানিয়ে রাখি, বাজাজের সিএনজি বাইক ফ্রিডম এর দাম মাত্র ৯৫ হাজার টাকা থেকে শুরু। টপ মডেলের দাম মাত্র ১.১০ লাখ টাকা। টিভিএস জুপিটার সিএনজি স্কুটারের দামও মধ্যবিত্তের সাধ্যের মধ্যে থাকবে বলে আশা করা হচ্ছে। ২ কেজি সিএনজি সিলিন্ডার এবং ২ লিটার পেট্রল ক্যাপাসিটি সমৃদ্ধ এই বাইকটির মাইলেজ ৩৩০ কিলোমিটার। টিভিএস জুপিটার সিএনজি-তে কী ধরণের মেকানিজম থাকবে তা এখনও প্রকাশ করা হয়নি। তবে টিভিএস জুপিটার সিএনজি বাজারে এলে বাজাজ ফ্রিডমের সাথে তীব্র প্রতিযোগিতা শুরু হবে বলে মনে করা হচ্ছে।

Nirajana Nag

Recent Posts

মাত্র ৯৯৭ টাকায় ১৫০ দিন নিশ্চিন্ত! BSNL প্ল্যানে আনলিমিটেড কলিং + ডেটা সুবিধা

টেলিকম বাজারে যেখানে প্রায় প্রতিমাসেই রিচার্জ করতে হচ্ছে, সেখানে দীর্ঘমেয়াদি প্ল্যানের চাহিদা দ্রুত বাড়ছে। এই…

April 9, 2026

PPF থেকে মাসে ৬১ হাজার টাকা! কীভাবে পাবেন এই নিশ্চিত পেনশন?

শেয়ার বাজারে ঝুঁকি নিতে না চাইলে সরকারি সুরক্ষিত বিনিয়োগ হিসেবে পাবলিক প্রভিডেন্ট ফান্ড (PPF) এখন…

April 9, 2026

ভাইরাল ভিডিও ঘিরে তুমুল বিতর্ক: হুমায়ুন কবীরকে নিয়ে তৃণমূলের বিস্ফোরক অভিযোগ

বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে, ততই উত্তপ্ত হয়ে উঠছে বাংলার রাজনৈতিক পরিস্থিতি। এই আবহেই সামনে…

April 9, 2026

হলদিয়া থেকে কড়া বার্তা: ‘যারা বাংলাকে লুটেছে, কাউকে ছাড়া হবে না’—প্রধানমন্ত্রীর হুঁশিয়ারি

পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন করে উত্তাপ ছড়াল হলদিয়ার জনসভা। সেখান থেকেই তৃণমূল সরকারের বিরুদ্ধে সরাসরি আক্রমণ…

April 9, 2026

লখনউ ম্যাচের আগে দুঃসংবাদ! নারিন-বরুণ খেলবেন কি না, ধোঁয়াশায় KKR

লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে নামার আগে বড় ধাক্কা কলকাতা নাইট রাইডার্স শিবিরে। দলের দুই প্রধান…

April 9, 2026

আজও কলকাতায় বৃষ্টি! ইডেনে বাতিল হবে KKR Vs LSG ম্যাচ? দেখুন ওয়েদার রিপোর্ট

এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে খুব একটা ভালো অবস্থায় নেই কলকাতা নাইট রাইডার্স। প্রথম তিন ম্যাচের…

April 9, 2026