TVS Raider বাইককে প্রতিযোগিতায় ফেলবে Bajaj Discover 150cc? জেনে নিন নতুন কি আছে বাজাজের বাইকে

আজকালকার দিনে দ্রুত এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার জন্য যোগাযোগের অন্যতম মাধ্যম হয়ে উঠেছে দুই চাকার বাইক। যাদের বাড়ির বাইরে বেরিয়ে শহরের বিভিন্ন প্রান্তে গিয়ে কাজ করতে হয়, তাদের বাইক অবশ্যই লাগবে। তবে প্রত্যেক মধ্যবিত্তের মাথায় একটাই চিন্তা যে মোটামুটি সাধ্যের মধ্যে যে বাইক পাবে তাতে মাইলেজ কেমন হবে বা মেইনটেনেন্স খরচা কেমন। এই কথা বিচার করে বলা যায় ভারতের বুকে বাজেট মূল্যের বাইক কোম্পানির মধ্যে অন্যতম হলো বাজাজ।

বাজেট রেঞ্জের বাইকের কথা বলতে গেলে বাজাজ কোম্পানির একটি বাইক মন জয় করেছে সকলের। তবে ২০১৫ সালের এই বাইকটি মাঝখানে বন্ধ করে দেওয়া হয়েছিল। আশা করি সকলেই বুঝতে পেরেছেন কোন বাইকের কথা বলা হচ্ছে। বাজেট রেঞ্জের মহারাজ ডিসকভার ১৫০ বাইকটি আবার নতুন রূপে আসতে চলেছে। আগে এই বাইক ১০০ সিসি সেগমেন্টে পাওয়া যেত। ওই বাইকের তুলনায় এই বাইকের পাওয়ার ফিগার অনেকটাই ভাল হবে, সেই নিয়ে কোনো সন্দেহ নেই।

Bajaj Discover 150 বাইকটির বৈশিষ্ট্য উন্নত এবং হাই-টেক হতে পারে। এতে ডিজিটাল ডিসপ্লের সুবিধাও পাওয়া যাবে। এই ডিসপ্লেতে ডিজিটাল ট্রিপমিটার, ডিজিটাল ওডোমিটার, নেভিগেশন, রিয়েল টাইম লোকেশন, ব্লুটুথ কানেক্টিভিটি, ডিজিটাল স্পিডোমিটার, ডিজিটাল ক্লক এবং ইন্ডিকেটর লাইট দেওয়া যেতে পারে। নিরাপত্তার জন্য, এতে সিঙ্গেল চ্যানেল ABS সহ উভয় টায়ারেই ডিস্ক ব্রেক দেওয়া হতে পারে। এই বাইক একবার লঞ্চ করলে ব্যাপক প্রতিযোগিতায় পড়বে বেশ কয়েকটি কোম্পানির বাইক। বিশেষ করে TVS Raider 150 বাইকটি কঠিন প্রতিযোগিতায় পড়বে।

BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026