বিনোদন

একলা ঘরে বেসুরো গান গাইলেন অভিনেত্রী, বছর শেষে আসছে চমক, জানালেন টুইঙ্কেল

বলিউডের একসময়ের নামী অভিনেত্রী ছিলেন টুইঙ্কেল খান্না। অবশ্য বর্তমানে তিনি অভিনয় জগৎ থেকে দূরে রয়েছেন অনেকটাই। নিজের বেশিরভাগ সময়টাই নিজের পরিবার ও সন্তানদের সাথে কাটাতে পছন্দ করেন অভিনেত্রী। বলিউড স্টার রাজেশ খান্না ও ডিম্পল কাপাডিয়ার মেয়ে তিনি। ছোট থেকেই সেলেব কিড হিসেবে মানুষ হয়েছেন তিনি। ২০০১ সালে অক্ষয় কুমারের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি। এই মুহূর্তে তাদের দুটি সন্তান আরব ও নিতারা।

বর্তমানে অভিনেত্রী বড়পর্দা থেকে দূরে থাকলেও বলিউডের সাথে তার আত্মিক যোগাযোগ রয়েছে, তা নিঃসন্দেহেই বলা চলে। এই মুহূর্তে নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে বেশ অ্যাক্টিভ অভিনেত্রী, তা তার সোশ্যাল মিডিয়ার পাতায় চোখ রাখলেই স্পষ্ট হবে। সম্প্রতি অভিনেত্রীর শেয়ার করা একটি ভিডিও তুমুল ভাইরাল হয়েছে নেটিজেনদের মধ্যে। যাতে অভিনেত্রীকে ইউকেলেলে বাজিয়ে বেসুরো গান গাইতে শোনা গিয়েছে। প্রথম চোটে ভিডিওটি দেখে কিছু বোঝা না গেলেও পরে ক্যাপশন পড়ে বিষয়টি পরিষ্কার হবে সকলের কাছে।
Video

ভাইরাল হওয়া ভিডিওতে টুইঙ্কেল খান্নাকে খোলা চুলে, হালকা মেকাপে, ফুলহাতা শার্ট ও ব্ল্যাক জিন্সে দেখা গিয়েছে। নিঃসন্দেহে তাকে দেখতে সুন্দর লাগছিল। তবে হঠাৎ করে তার এই গান গাওয়ার মানে বুঝতে পারছিলেন না কেউই। পরে অবশ্য তার শেয়ার করা ভিডিওর ক্যাপশন দেখে কিছুটা হলেও আন্দাজ করা গিয়েছে বিষয়টি। ক্যাপশন অনুযায়ী চলতি বছরের শেষে নেটফ্লিক্সে আসতে চলেছে এক নতুন চমক! তবে সেটা কি তা পরিষ্কারভাবে জানাননি তিনি। তার কথায়, “আপনারা হয়তো আমার গান শুনতে চান না, কিন্তু আপনারা নিশ্চয়ই বিশেষভাবে নেটফ্লিক্স দেখবেন কারণ এই বছরের শেষে চমক থাকছে আপনাদের জন্য!” তিনি এও জানান, সদ্য সদ্য নেটফ্লিক্স ‘হ্যাপি নিউইয়ার প্রাইজ’ লঞ্চ করেছে। তবে আসল বিষয়টা ঠিক কি তার উল্লেখ করেননি তিনি। সম্ভবত, তার জন্য সকলকে চোখ রাখতে হবে নেটফ্লিক্সে, অপেক্ষায় তার অনুরাগীরা।

John Fabian

Recent Posts

টানা একসপ্তাহ হাওড়া ডিভিশনে বাতিল থাকবে ৮টি লোকাল ট্রেন, রইল তালিকা

রেল যাত্রীদের জন্য ফের বড়সড় ভোগান্তির খবর। পূর্ব রেলের হাওড়া ডিভিশনে ব্যান্ডেল স্টেশন এলাকায় গুরুত্বপূর্ণ…

May 26, 2026

সরকারি স্কুলের ইউনিফর্ম নিয়ে বিতর্ক, গুণমান খতিয়ে দেখতে রিপোর্ট তলব

রাজ্যের সরকারি ও সরকারপোষিত স্কুলগুলিতে ছাত্রছাত্রীদের জন্য সরবরাহ করা ইউনিফর্মের গুণমান নিয়ে নতুন করে প্রশ্ন…

May 26, 2026

ডায়মন্ড হারবার পুরসভায় ৮ তৃণমূল কাউন্সিলরের ইস্তফা, ‘মডেল’ নিয়ে প্রশ্নের চাপে নেতৃত্ব

দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবার পুরসভায় রাজনৈতিক অস্থিরতা নতুন মাত্রা পেল। সোমবার দুর্নীতি, ক্ষমতার কেন্দ্রীকরণ…

May 25, 2026

বুধ থেকে বদলাবে হাওয়া, দক্ষিণবঙ্গে ঝেঁপে বৃষ্টি ও কালবৈশাখীর সম্ভাবনা, স্বস্তির ইঙ্গিত আবহাওয়ায়

দক্ষিণবঙ্গজুড়ে গত কয়েকদিন ধরে ভ্যাপসা গরম ও অতিরিক্ত আর্দ্রতার জেরে নাজেহাল সাধারণ মানুষ। জ্যৈষ্ঠের দাবদাহের…

May 25, 2026

আর রেয়াত নয়! অবৈধ নির্মাণের বিরুদ্ধে কড়া অভিযানে কলকাতার ৩ এলাকায় ভাঙন শুরু পুরসভার

কলকাতায় অবৈধ নির্মাণ রুখতে কড়া পদক্ষেপ নিল কলকাতা পুরসভা (KMC)। শহরের তিনটি গুরুত্বপূর্ণ এলাকায় বেআইনি…

May 24, 2026

অবৈধ নির্মাণ বিতর্কে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সংস্থার আবেদন, পুরসভার কাছে চাইল অতিরিক্ত সময়

কলকাতায় অবৈধ নির্মাণকে ঘিরে নতুন করে রাজনৈতিক ও প্রশাসনিক চর্চা শুরু হয়েছে। এই আবহেই তৃণমূল…

May 24, 2026