নিউজ

গঙ্গারামপুর কান্ডে গ্রেফতার দুই, রাষ্ট্রপতির দারস্থ বিজেপির রাজ্য নেতৃত্ব

গত কয়েকদিন আগে গঙ্গারামপুর থানা এলাকার নন্দনপুর থেকে হাপুনিয়া পর্যন্ত রাস্তা তৈরি কাজ চলছিল। কিন্তু অভিযোগ ওঠে, সেই এলাকার অর্থাৎ নন্দনপুরের বাসিন্দা স্মৃতিকণা দাস নামে এক মহিলার বাড়ির জমির উপর দিয়ে ২৪ ফুট দৈর্ঘ্যের রাস্তার কাজ চলে। তিনি তা বাঁধা দিতে গেলে পঞ্চায়েত কর্তৃপক্ষ তা বিশেষ কর্নপাত করেননি।

এই ঘটনার পর স্মৃতিকণা দাস এবং তার দিদি ধর্নায় বসেন। তারপর পঞ্চায়েত উপপ্রধান ও তৃনমুলের আধিকারিকরা তাকে মারধর করে এবং পায়ে দড়ি বেধে টানতে টানতে নিয়ে যাওয়া হয় ঘরে। এরপর দুই মহিলা অসুস্থ হয়ে পড়েন। ঘটনাটি সর্বসমক্ষে আসতেই শুরু হয় নিন্দা।

আরও পড়ুন : পিছু হাঁটল কেন্দ্র, দেশজুড়ে চালু হচ্ছে না NRC

নন্দনপুরের এই ঘটনার জেরে পর্যাপ্ত তদন্ত ও সুবিচারের দাবিতে রাষ্ট্রপতির দ্বারস্থ হন রাজ্য বিজেপির সভাপতি তথা সাংসদ দিলীপ ঘোষ এবং কৈলাস বিজয়বর্গীয়। গঙ্গারামপুরে ওই দুই মহিলা বিজেপি কর্মীর সঙ্গে যে নৃশংস আচরণ করা হয়েছে, তার  ভিডিও এবং ছবি-সহ রাষ্ট্রপতির কাছে অভিযোগ জানান তারা।

মঙ্গলবার রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সঙ্গে সাক্ষাৎ করেন দিলীপ ঘোষ ও কৈলাস বিজয়বর্গীয়। সাক্ষাৎ শেষে বেরিয়ে দিলীপ ঘোষ বলেন, “গঙ্গারামপুরে যে ঘটনা ঘটেছে তা কোনও সভ্য সমাজে মেনে নেওয়া যায় না। রাষ্ট্রপতিকে সব জানানো হয়েছে। পশ্চিমবঙ্গের আইন ব্যবস্থা যেভাবে ভেঙে পড়েছে সেই বিষয়েও জানানো হয়েছে।”

এরপর ওই দুই নিগৃহীতা মহিলা থানায় পঞ্চায়েত উপপ্রধান ও বাকিদের নামে অভিযোগ দায়ের করেন। এখনও অধরা ঘটনার মূল অভিযুক্ত অমল সরকার। দু’জনকে গ্রেফতার করা হয়েছে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026