শ্রেয়া চ্যাটার্জি – ‘এই হাই ভাল লাগে, কিও জানু ভালো লাগে’ এই অসমিয়া গানের কথায় সোশ্যাল মিডিয়া একেবারে ঝড় তুলেছেন দুই ক্ষুদে শিল্পী। ফেলে দেওয়া জিনিস নিয়ে তৈরি হয়েছে গানের ইনস্ট্রুমেন্ট। দিব্যি তাতে তাল দিতে দিতে, গানে সুর ধরেছেন একটি বাচ্চা মেয়ে। লকডাউনে এমন গান শুনলে কার না মন ভাল হয়। গানের সরঞ্জাম এর তেমন কোনো আতিশয্য নেই, তাতেই চলেছে গানের মাঝে মাঝে তাল দেওয়ার পালা। গান আর তালের অদ্ভুত সমন্বয় ঘটেছে এই ভিডিওটিতে।
লক ডাউন এ আপনার মন যতই খারাপ হয়ে যাক না কেন, এই ভিডিও দেখলে মন ঠিক ভালো হবে। লকডাউন সবাই কত কিছুই না করছেন। বারান্দা থেকে বারান্দায় কেউ গান ধরছেন, কেউবা আবার নতুন রান্না শিখছেন। অনেক সময় তাই এই সময়টাকে প্রত্যেকেই কিছু না কিছু করে কাজে লাগাচ্ছেন। কিন্তু এতো সামান্য উপকরণে যে এত সুন্দর ড্রামের এফেক্ট দেওয়া যায় তাই ছোট্ট শিশুটির থেকে শিখতে হয়। শিশুটি গানটি শুরু হওয়ার আগে ‘নমস্কার’ করে সবাইকে জানিয়েছেন, তারা লকডাউন এ এইভাবে টাইম পাস করছে। তারপরে তিনি অল ইন্ডিয়া রেডিও শিল্পী নাসরিন হালিম এর গাওয়া এই বিখ্যাত গানটি গেয়েছে। যেটি লিখেছেন হেমন্ত দত্ত।
আরেকটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয় হয়েছে। রঙালী বিহু উপলক্ষে দুই বোন ‘ব্যালকনি বিহু কনসার্ট’ করেছে। হাতে একটি সুন্দর যন্ত্র বাজাতে-বাজাতে, এবং অসমীয়া দের পোশাক মেখলা পরে অন্তরা এবং অঙ্কিতা নন্দী নামে দুই বোন তারা বাড়ির ব্যালকনি থেকে গান গেয়ে সোশ্যাল মিডিয়ায় একেবারে বিখ্যাত হয়ে গেছেন।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…