দিল্লি : দীপাবলি পরবর্তী ধোঁয়া ও ধুলোতে ভরেছে দিল্লির বাতাস। বাতাসে টক্সিন এর পরিমাণ বেড়েছে অত্যধিক। তারই মধ্যে ৩ রা নভেম্বর দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় ভারত বনাম বাংলাদেশের মধ্যে প্রথম টি-টোয়েন্টি ম্যাচ। যে ম্যাচ নিয়ে বিস্তর জলঘোলা হয়েছে। ধোঁয়াশায় ঢাকা হয়ে যাওয়ার জন্য দৃশ্যমানতা কমে যায়। তাই একবার জল্পনা উঠে ম্যাচ বাতিল হয়ে যাওয়ার। কিন্তু সমস্ত সম্ভাবনা কাটিয়ে ম্যাচটি শেষ পর্যন্ত হয় এবং বাংলাদেশ ৭ উইকেটে ভারতকে হারিয়ে দেয়।
একটি প্রতিবেদন থেকে জানা যাচ্ছে বাংলাদেশের সৌম্য সরকার ও আরো একজন ক্রিকেটার ম্যাচ চলাকালীন গুরুতর অসুস্থ হয়ে পড়েন এবং তারা বমি পর্যন্ত করেন। ভারতীয় ক্রিকেট বোর্ড ম্যাচের প্রত্যেকটি ঘটনার উপর সতর্ক নজর রাখে। বোর্ড জানায় পরবর্তীকালে উত্তর-ভারতে এইরকম সময়ে ম্যাচ আয়োজন করার আগে বোর্ড কয়েকবার ভাববে।
ম্যাচের পর বাংলাদেশ দলকে জেতানোর কারিগর মুশফিকুর রহিম সংবাদমাধ্যমকে জানান “আমরা দূষণের প্রতি অতটা গুরুত্ব না দিয়ে ম্যাচের প্রতি ও ভারতীয় বোলারদের প্রতি বেশি গুরুত্ব দিয়েছি তাই ম্যাচ জিততে সক্ষম হয়েছি”।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…