বিনোদন

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে ট্রেনে ভয়ঙ্কর স্টান্ট করল ভারতীয় যুবক, দেখুন সেই ভিডিও

আজকাল সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া প্রতিযোগিতায় নেমেছে প্রত্যেকেই। নারী হোক কিংবা পুরুষ, মিডিয়া পাড়ায় নিজের অস্তিত্ব রেখে যেতে উঠেপড়ে লেগেছে সবাই। শুধু মাত্র ভাইরাল হওয়ার জন্য যে সবাই এমনটা করছে তা নয়, সোশ্যাল মিডিয়া বর্তমানের অনেকের উপার্জনের রাস্তায় পরিনত হয়েছে। ফলে প্রত্যেকেই এই প্রতিযোগিতায় নেমেছে ফলোয়ার বাড়ানোর উদ্দেশ্যে। আর এই ফলোয়ার বাড়াতে গিয়ে অনেকেই এমন সব কর্মকাণ্ড করছেন যে, যা তাদের জীবন নাশের কারণ হয়েও দাঁড়াচ্ছে।

আজ্ঞে হ্যাঁ, সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এমন একটি কয়েক সেকেন্ডের ভিডিও ভাইরাল হয়েছে, যা দেখলে ভয়ে রীতিমতো আঁতকে উঠবেন আপনিও। কয়েকটি ভারতীয় যুবক প্ল্যাটফর্মে এই ভয়ংকর স্টান্টটি করেছেন, যা দেখে আপনি চোখ ফেরাতে পারবেন না। চলন্ত ট্রেনে কীভাবে এমন ভয়ঙ্কর স্টান্ট করা সম্ভব তা ভেবে অবাক হবেন আপনি। আমরা আপনাদের জানিয়ে রাখি, এই ভাইরাল ভিডিওটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইনস্টাগ্রামে @InsaneRealities নামে একটি পেজ পেজ থেকে শেয়ার করা হয়েছে।

ভিডিওটিতে দেখা যাচ্ছে, চলন্ত ট্রেনে একটি ছেলে ঝুলন্ত অবস্থায় ভয়ঙ্কর স্টান্ট করছে। যদিও ট্রেনের গতি তখন তুলনামূলক ভাবে কম ছিল। তবুও ছেলেটির ওই সাহসী স্টান্ট দেখে রীতিমতো অবাক হয়েছেন নেটিজেনরা। ভিডিওটিতে আরও দেখা যাচ্ছে, ওই ছেলেটিকে স্টান্ট করতে দেখে প্লাটফর্মে দাঁড়িয়ে থাকা অন্য একটি ছেলে ছুটে এসে ট্রেনের দরজা ধরে একই ধরনের স্টান্ট করছে। নেটিজেনরা মনে করছেন, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া প্রতিযোগিতায় নাম লিখিয়ে এমন ভয়ঙ্কর স্টান্ট করতে গিয়ে যেকোনো মুহূর্তে মারাত্মক দুর্ঘটনার কবলে পড়তে পারে ওই যুবকরা। তাই ভিডিওটির মন্তব্য বক্সে এই ধরনের ভয়ঙ্কর স্টান্ট করা থেকে তাদের বিরত থাকার পরামর্শও দিয়েছেন অনেকেই।

Kriti Lekha Shome

Recent Posts

৩ দিনের ঝড়-বৃষ্টির সতর্কতা! ৬০ কিমি গতিতে ঝোড়ো হাওয়া, বজ্রপাত-শিলাবৃষ্টির আশঙ্কা বাংল

রাজ্যে ফের বদলাতে চলেছে আবহাওয়া। স্কোয়াল ফ্রন্টের প্রভাবে আজ থেকে টানা তিন দিন দক্ষিণবঙ্গ ও…

March 27, 2026

১৯ বছরের ছোট ব্যবসায়ীর সঙ্গে নাম জড়াল! মালাইকার প্রেম নিয়ে চাঞ্চল্য, কী বললেন ছেলে আরহান?

বলিউড অভিনেত্রী মালাইকা আরোরা আবারও শিরোনামে। অর্জুন কাপুরের সঙ্গে বিচ্ছেদের পর থেকেই তাঁর ব্যক্তিগত জীবন…

March 27, 2026

RCB-র এই ৫ আগুন তারকার তাণ্ডবে ছিন্নভিন্ন হবে SRH, জয় ছিনিয়ে আনায় তাঁরা বিশেষজ্ঞ

আইপিএল ২০২৬ শুরুর আগেই উত্তেজনা চরমে, আর প্রথম ম্যাচেই হতে চলেছে হাইভোল্টেজ সংঘর্ষ। বেঙ্গালুরুর চিন্নাস্বামী…

March 27, 2026

DA বকেয়া নিয়ে বড় ধোঁয়াশা কাটল! নতুন নিয়মে সরাসরি হাতে টাকা নয়—জানুন কীভাবে পাবেন

রাজ্য সরকারি কর্মীদের বহু প্রতীক্ষিত বকেয়া মহার্ঘ ভাতা (DA) নিয়ে অবশেষে বড় আপডেট সামনে এল।…

March 27, 2026

টাকা আসেনি অ্যাকাউন্টে? যুবসাথী নিয়ে বড় আপডেট—কেন দেরি, কীভাবে পাবেন ১৫০০ টাকা জানুন

আবেদন করার পরও এখনও অনেকের অ্যাকাউন্টে যুবসাথীর টাকা ঢোকেনি—এই নিয়ে স্বাভাবিকভাবেই উদ্বেগ বাড়ছে। অনেকেই ভাবছেন,…

March 27, 2026

ভোটের আগে বিস্ফোরক চার্জশিট! ৩৮ পাতায় তৃণমূলের বিরুদ্ধে কী কী অভিযোগ তুলছে BJP—জানলে চমকে যাবেন

ভোটের মুখে রাজ্যের রাজনীতি আরও গরম হতে চলেছে। বিজেপি এবার তৃণমূল সরকারের বিরুদ্ধে একটি বড়সড়…

March 27, 2026