নিউজ

ফের রক্তাক্ত ভূস্বর্গ, জঙ্গি হামলায় শহীদ দুই সিআরপিএফ জওয়ান

শ্রীনগর: ফের উত্তপ্ত উপত্যকা। ফের রক্তাক্ত হল ভূস্বর্গ। শ্রীনগর সংলগ্ন এলাকায় সিআরপিএফ জওয়ানদের উদ্দেশ্য করে এলোপাথাড়ি গুলি চালায় কয়েকজন অজ্ঞাতপরিচয় জঙ্গি। ওই গুলিবর্ষণের জেরেই শহীদ হয়েছেন দুই সিআরপিএফ জওয়ান। এই ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।

আজ, সোমবার বেলা ১২টা ৫০ মিনিট নাগাদ পাম্পের বাইপাসের কাছে এই ঘটনাটি ঘটেছে। জানা গিয়েছে, ওই সময় কাশ্মীর পুলিশ এবং সিআরপিএফ জওয়ানরা রাস্তা খোঁড়ার কাজ করছিলেন। ঠিক সেই সময়ে বাইকে করে আসা কয়েকজন অজ্ঞাতপরিচয় জঙ্গি এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে।

কোনও কিছু বুঝে ওঠার আগেই সেই গুলিতে দু’জন সিআরপিএফ জওয়ানের মৃত্যু হয়েছে। তবে কে বা কারা এই ঘটনাটি ঘটিয়েছে, তা এখনও পর্যন্ত স্পষ্ট করে কিছু জানা যায়নি। গোটা এলাকায় তল্লাশি চালাচ্ছে শ্রীনগর পুলিশ। এমনকি ১২টা ৫০ খাতিরে জম্মু ও কাশ্মীরের জাতীয় সড়ক বন্ধ করে দেওয়া হয়েছে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026