নিউজ

পথ দুর্ঘটনায় মৃত তরুণ ফুটবলার, আহত আরও একজন

শেওড়াফুলি: লকডাউনে ফুটবল খেলার স্বপ্ন কার্যত হারিয়ে গিয়েছিল। তাই তরুণ দুই ফুটবলার সংসার চালানোর তাগিদে সবজি নিয়ে বিক্রি করতে বসেছিল রাস্তার ধারে। লকডাউনের আগে এই দুই ফুটবলারের জীবনে ছিল রোজ সকালে উঠে মোটরবাইকে করে ফুটবল প্র্যাকটিস করতে যাওয়ার কাহিনি। কিন্তু লকডাউনের পর থেকে সেই কাহিনিটা বদলে যায়। দুই ফুটবলার রোজ সকালে উঠতেন। কিন্তু ফুটবল প্র্যাকটিস করতে নয়, শেওড়াফুলির কাঁচা বাজার থেকে সবজি তুলে বাইকে করে ব্যান্ডেল বাজারে বিক্রি করার জন্য তাদের সকালে ওঠা দৈনন্দিন কাহিনি হয়ে উঠেছিল। ফুটবল জগতে যেভাবে সফলতা পেয়েছিলেন এই দুই ফুটবলার, ঠিক তেমনই মিলছিল আস্তে আস্তে সবজি বিক্রিতেও সফলতা। কিন্তু হঠাৎই এক দুর্ঘটনা কেড়ে নিল একজনের প্রাণ। আর অপরজন হাসপাতালের বিছানায় শুয়ে মৃত্যুর সঙ্গে লড়াই করছে। দুই পরিবারেই কার্যত নেমে এসেছে শোকের ছায়া।

একজন ব্যান্ডেলের কৈলাসনগরের ফুটবলার জয়ব্রত দেবনাথ। অন্যজন কেওটা টায়ারবাগানের বাপি বিশ্বাস। রোজের মতো আজ, রবিবার সকালেও শেওড়াফুলি থেকে কাঁচা বাজার নিয়ে ব্যান্ডেলের উদ্দেশ্যে আসছিলেন এই দুই ফুটবলার। কিন্তু চন্দননগরের কাছে ঘটে যায় ভয়াবহ দুর্ঘটনা। নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে রাস্তার ধারে থাকা একটি ডিভাইডারে। ঘটনাস্থলেই মৃত্যু হয় জয়ব্রতর। দুর্ঘটনাস্থল থেকে তড়িঘড়ি স্থানীয় বাসিন্দাদের তৎপরতায় বাপি বিশ্বাসকে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তিনি চিকিৎসাধীন। তবে তারও অবস্থা খুবই আশঙ্কাজনক। দুই পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। পাড়ার লোকেরা কেউই সান্তনার ভাষা খুঁজে পাচ্ছে না এই ঘটনার পরিপ্রেক্ষিতে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026