টেক বার্তা

আনলিমিটেড কলিং, দৈনিক ৩ জিবি ডেটার সঙ্গে ফ্রি Netflix সাবস্ক্রিপশন, জিওর দুটো ধামাকেদার রিচার্জ প্ল্যান

দেশের বৃহত্তম টেলিকম সংস্থা জিও তার ৪৪ মিলিয়ন গ্রাহকের জন্য বিভিন্ন চাহিদা অনুযায়ী রিচার্জ প্ল্যান চালু করেছে। আপনি যদি ওটিটি প্ল্যাটফর্মগুলি দেখতে পছন্দ করেন তবে আমরা আপনার জন্য একটি রিচার্জ প্ল্যান নিয়ে এসেছি যাতে আনলিমিটেড কলিং, ইন্টারনেট ডেটা এবং এসএমএস ছাড়াও নেটফ্লিক্সের বিনামূল্যে সাবস্ক্রিপশন পাবেন। ২টি দুর্দান্ত রিচার্জ প্ল্যান রয়েছে যার মধ্যে ৮৪ দিনের বৈধতা পাবেন, সঙ্গে আনলিমিটেড ৫জি ডেটা।

জিওর ১৪৯৯ টাকার রিচার্জ প্ল্যানে আপনাকে ৮৪ দিনের ভ্যালিডিটি দেওয়া হচ্ছে। এই প্ল্যানে আপনি আনলিমিটেড কলিংয়ের সাথে ১০০ টি এসএমএস বিনামূল্যে পাবেন এবং প্রতিদিন ৩ জিবি ইন্টারনেট ডেটাও দেওয়া হচ্ছে। ইন্টারনেট ডেটা শেষ হয়ে গেলে ইন্টারনেট স্পিড হয়ে যায় ৬৪ কেবিপিএস। সেই সঙ্গে ৮৪ দিনের জন্য নেটফ্লিক্সের ফ্রি সাবস্ক্রিপশন দেওয়া হচ্ছে। এ ছাড়া এই রিচার্জে জিওর সমস্ত অ্যাপের ফ্রি সাবস্ক্রিপশনও পেয়ে যাবেন।

এ ছাড়া জিও ১০৯৯ টাকার রিচার্জ প্ল্যানও বেশ কার্যকর হতে পারে। এই প্ল্যানের মেয়াদও ৮৪ দিনের। এতে আপনাকে আনলিমিটেড ভয়েস কলিং, ১০০ টি এসএমএস এবং প্রতিদিন ২ জিবি ইন্টারনেট ডেটা দেওয়া হচ্ছে। দুই জিবির হিসেবে ৮৪ দিনে পাবেন ১৬৮ জিবি ডেটা। দৈনিক ডেটা লিমিট শেষ হয়ে যাওয়ার পর এর স্পিড হয়ে যায় ৬৪ কেবিপিএস। এই প্ল্যানেও আপনি নেটফ্লিক্সের ফ্রি সাবস্ক্রিপশনও পেয়ে যাবেন। সেই সঙ্গে জিওর সমস্ত অ্যাপে পাবেন ফ্রি সাবস্ক্রিপশন।

Saikat Sarkar

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026