বর্তমান প্রজন্মের কাছে রিলস্ বানানো একটা ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে। এখন কমবেশি সকলেই রিল ভিডিও বানিয়ে থাকেন। এই ধরনের ভিডিও বানিয়ে বর্তমান প্রজন্মের অনেকেই পরিচিত হয়েছেন সোশ্যাল মিডিয়ায়। আসলে সোশ্যাল মিডিয়াতে বিনোদনের অন্যতম মাধ্যম হয়ে উঠেছে নেটিজেনদের কাছে। তারা নিজেদের অবসরের বেশিরভাগটাই সোশ্যাল মিডিয়াতেই কাটাতে পছন্দ করেন। সোশ্যাল মিডিয়ার জনপ্রিয় প্ল্যাটফর্মগুলোর মধ্যে অন্যতম হল ইনস্টাগ্রাম। যা এখনকার তরুণ প্রজন্মের কাছে খুবই জনপ্রিয়। বর্তমান পরিস্থিতিতে শুধুমাত্র তরুন প্রজন্ম নয় প্রবীণরাও ধীরে ধীরে আগ্রহী হয়ে পড়ছেন এই রিল ভিডিওর উপর।
গতবছরের ডিসেম্বরে মুক্তি পেয়েছে দক্ষিণী ছবি ‘পুষ্পা: দ্য রাইজ’। মুক্তি পেতে না পেতেই বক্সঅফিস রীতিমতো কাঁপিয়ে দিয়েছে এই ছবি। একাধিক ভাষাতেও মুক্তি পেয়েছে এই দক্ষিণী ছবি। তবে ছবির আগেও ছবির আইটেম গান রীতিমতো জনপ্রিয়তা পেয়েছে গোটা বিশ্ব জুড়ে। এই ছবির আইটেম গান ‘ও আন্তাভা মাওয়া’তে সামান্থা-রুথ-প্রভুর নাচ রীতিমতো পাগল করে দিয়েছে দর্শকদের। ইউটিউবে স্ট্রিমিং ভিডিওর সেরা ১০০’র তালিকায় সবার উপরে জায়গা করে নিয়েছে এই গান। ইউটিউবের তরফ থেকে জানানো হয়েছে এই তালিকা সম্পূর্ণ দর্শকদের পছন্দের উপর নির্ভর করেই বানানো হয়েছে। সোশ্যাল মিডিয়ায় এই গান এখন ট্রেন্ডিং। তারকা থেকে সাধারণ সকলেই এই গানের সাথে বানাচ্ছেন রিল ভিডিও। সম্প্রতি এই গানের সাথে দুর্দান্ত নেচে ভাইরাল হয়েছেন দুই জমজ বোন। রইল সেই ভিডিও।
সম্প্রতি নেটমাধ্যমের পাতায় জমজ দুই বোন পুষ্পা ছবির আইটেম সং ‘ও আন্তাভা মাওয়া’ গানের সাথে দুর্দান্ত নেচে ভাইরাল হয়েছেন। সম্ভবত নিজেদের বাড়ির ছাদেই বানিয়েছেন ভিডিওটি। এই গানে রিল ভিডিও বানানোর সময় একই ধরনের পোশাক পরেছিলেন তারা। কালো ও চকলেট রঙা শিফন শাড়িতে ও স্লিভলেস কালো ব্লাউজে সেজেছিলেন তারা। তাদের নাচ দেখেই স্পষ্ট হয়েছে তারা রীতিমতো পারদর্শী নৃত্য পরিবেশনায়। এই ধরনের ভিডিও তারা যে বানাতে অভ্যস্ত, তা বোঝাই গিয়েছে। ফেসবুকের একটি পেজ থেকে শেয়ার করা হয়েছে এই ভিডিওটি। বর্তমানে এই ভিডিওর ভিউজ ২ লাখের কাছাকাছি। তাদের নাচ দেখে তাদের প্রশংসায় ভরিয়ে দিয়েছেন নেটিজেনদের অধিকাংশ।
LOS ANGELES — Cynthia Erivo may be best known for her powerhouse performance as Elphaba…
LOS ANGELES — Horror fans have a new thriller to add to their watchlist this…
LOS ANGELES — Buffy the Vampire Slayer star Nicholas Brendon, who died in his sleep…
NEW YORK — Nicole Kidman is making headlines again, this time for her rumored romance…
LOS ANGELES — Former Disney Channel star Christy Carlson Romano has ignited controversy after suggesting…
LOS ANGELES — The Buffy the Vampire Slayer community is mourning the loss of Nicholas…