নিউজ

কিছুক্ষণের দাপাদাপি কেড়ে নিল দশটি তাজা প্রান, প্রায় ২ লক্ষ পরিবার ক্ষতিগ্রস্ত

শ্রেয়া চ্যাটার্জি : আজকের এই ঝকঝকে আকাশ দেখলে বোঝাই যায়না যে, দুদিন আগে কি তান্ডব খেলা দেখালো বুলবুল। তাণ্ডবের চিহ্ন সে ফেলে রেখে গেছে কেড়ে নিয়েছে দশটা তাজাপ্রাণ, ক্ষতিগ্রস্ত প্রায় দু’লক্ষ পরিবার।

রাজু দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী জাভেদ খান বলেছিলেন যে বঙ্গোপসাগরের উপকূলে ভর্তি জেলাগুলিতে কমপক্ষে দুই লক্ষেরও বেশি বাড়িঘর বিধ্বস্ত হয়েছে, আরো ছাব্বিশ হাজার বাড়ি ক্ষতিগ্রস্থ হয়েছে। বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বকখালি এবং নামখানা। ঝড় আসার আগেই অর্ধেক মানুষকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছিল নিরাপদ স্থানে। শুধু একমাত্র উত্তর ২৪ পরগনাতেই ৫ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে।

বসিরহাট এ পুর্ব মাকালা গ্রাম এ গাছ পড়ে সুচিত্রা মন্ডল নামে একজনের মৃত্যু হয়েছে। গোকনা গ্রামে বেশ কয়েকটি গাছ উপড়ে পড়েছে। রেবা বিশ্বাস ও মনিরুল গাজীর মৃত্যু হয়। পূর্ব মেদিনীপুরের গাছ পড়ে একজন মারা গেছেন। দক্ষিণ ২৪পরগনা জেলায় ঘূর্ণিঝড় সংক্রান্ত ঘটনায় দুইজন মারা গেছেন। আটজন জেলে সেইসাথে চারটি ট্রলার নিখোঁজ হয়েছে।

আরও পড়ুন : নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে স্কুল বাস, আহত বেশ কয়েকজন পড়ুয়া

কলকাতাতেও প্রচুর বিক্ষিপ্ত জায়গাতে গাছ পড়ার ঘটনা ঘটেছে। কলকাতা পৌর কর্পোরেশন পুলিশ কর্মীরা পরেরদিন যুদ্ধকালীন তৎপরতায় গাছগুলি সরাতে শুরু করে। যাতে সাধারণ মানুষের কোন অসুবিধা না হয়।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টুইট করে জানান, তিনি নামখানা বকখালির আশেপাশের ক্ষতিগ্রস্ত অঞ্চল গুলির একটি সমীক্ষা চালাবেন । বিদ্যুৎমন্ত্রী শোভন দেব চট্টোপাধ্যায় বলেছেন এই বুলবুলের কারণে যেসব জায়গা বৈদ্যুতিক তার বিচ্ছিন্ন হয়েছে, সেগুলি দ্রুত ঠিক করার ব্যবস্থা চলছে।

সর্বোপরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর কাছে দুর্যোগের খবরা-খবর জানতে চেয়েছেন এবং যতটা সম্ভব রাষ্ট্র সাহায্য করবে বলে জানিয়েছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় তীব্র বুলবুলের কারণে আগামী সপ্তাহে উত্তরবঙ্গের সফর স্থগিত করার সিদ্ধান্ত নেন।

ঝড় থেমে গেছে সবকিছু হয়তো আগের মত হয়ে যাবে, যে যাদের সব চলে গেল তারাই একমাত্র বুঝতে পারে এই ঝড়ের দাপট। বুলবুল আরেকবার মনে করিয়ে দিল আয়লার স্মৃতি।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026