নিউজ

শেষ হয়েও হয়নি শেষ, ফের করোনা সংক্রমণ এই দেশে

গত ২৪ দিন টানা করোনামুক্ত ছিল নিউজিল্যান্ড। এরপর গত সপ্তাহেই নিউজিল্যান্ডকে করোনামুক্ত হিসেবে ঘোষণা করে সরকার। ফের নিউজিল্যান্ডে দুই জন রোগীর দেহে করোনা ভাইরাসের উপস্থিতি মিলেছে। জানা গিয়েছে, ওই দুইজন কিছুদিন আগেই ব্রিটেন থেকে নিউজিল্যান্ডে প্রবেশ করেন। এরপর তাদের আইশোলেশনে রাখা হয়। মঙ্গলবার তাঁদের করোনার রিপোর্ট পজিটিভ এসেছে। টানা দুই মাসের উপর লক ডাউন থাকার পর গত সপ্তাহে ঘোষণা করা হয় নিউজিল্যান্ড করোনামুক্ত।

এরপর সেখানে যাবতীয় বিধিনিষেধ তুলে দেওয়া হয়। জনজীবন ফের চলতে শুরু করে স্বাভাবিক ছন্দে। দেশের মধ্যে সবকিছু স্বাভাবিক চললেও সীমান্তে কড়াকড়ি আরোপ করা ছিল। এরপর সেখানে আর করোনা সংক্রমণের খবর মেলেনি। তবে জরুরি কাজের সঙ্গে যুক্ত কর্মীদের জন্য সীমান্তে ছাড় ছিল। আর তারপরেই নিউজিল্যান্ড সরকার ঘোষণা করে নিউজিল্যান্ড করোনামুক্ত।

এরপর গত ৭ই জুন দুই জন মহিলা ব্রিটেন থেকে দোহা ও এরপর ব্রিসবেন হয়ে শেষে আসেন নিউজিল্যান্ড। বাইরে থেকে প্রবেশ করায় তাঁদের রাখা হয় আইশোলেশন ওয়ার্ডে। এদিন তাঁদের রিপোর্ট করোনা পজিটিভ এসেছে। জানা গিয়েছে, দুই মহিলার বাবা অসুস্থ ছিলেন। তাঁরা যেদিন নিউজিল্যান্ড প্রবেশ করেন সেদিন তাঁদের বাবার মৃত্যু ঘটে। বিশেষ অনুমতি পাওয়ার পর তাঁরা বাবার শেষকৃত্য সম্পন্ন করেন। দুই মহিলা নিজেদের ব্যক্তিগত গাড়িতে ছিলেন এবং তাঁদের সঙ্গে ছিলেন এক আত্মীয়।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026