নিউজ

জগদ্ধাত্রী পুজোর ভিড়ে ট্রেন থেকে পরে মৃত্যু দু’জন যাত্রীর

আবারো একবার ট্রেন থেকে পড়ে মৃত্যু হল দুজন যাত্রীর। বেশ কিছুদিন ধরে চন্দননগরের জগদ্ধাত্রী পুজার জন্য হাওড়া-বর্ধমান রুটের সমস্ত ট্রেনে ব্যাপক ভিড়ের সৃষ্টি হচ্ছে। যাত্রীদের পুজো দেখার উদ্দেশ্যে সরকার থেকে বাড়তি ট্রেনের ব্যবস্থা করা হয়েছে। তা সত্ত্বেও ভিড় কমছে না ট্রেনগুলিতে। প্ল্যাটফর্ম ও ফ্লাইওভারে চলাচলের ক্ষেত্রেও সমস্যার সৃষ্টি করছে এই ভিড়। এরই মাঝে এক মর্মান্তিক ঘটনার সাক্ষী থাকল শেওড়াফুলি।

বিগত কয়েকদিনের ন্যায় সোমবারেও আপ লোকালে প্রচন্ড ভিড়ের সৃষ্টি হয়েছিল। আপ বর্ধমান লোকাল রাত নটা পাঁচ নাগাদ শেওড়াফুলি লোকালের চার নম্বর প্ল্যাটফর্ম থেকে ছেড়ে আসার পর শেওড়াফুলি বাজারের রেল গেটের কাজে থাকা কেবিনের সামনে ট্রেন থেকে পড়ে যায় দুজন যাত্রী। ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। মৃত যাত্রীদের পরিচয় জানার চেষ্টা করছে জিআরপি।

মনে করা হচ্ছে ট্রেনে প্রচন্ড ভিড়, ঠেলাঠেলি হচ্ছিল ওইদিন। যাত্রী দুজন দরজার কাছে দাঁড়িয়েছিল। প্রচন্ড ধাক্কাধাক্কির ফলে দুজনে পড়ে যান। ট্রেনে গেটের সামনে না দাঁড়ানো, ওঠানামার সময় সতর্ক হওয়া, বাদুড়ঝোলা হয়ে যাতায়াত না করা, এরম মাইকিং করা হলেও রেলপুলিশের কথায় কান না দিয়ে যাতায়াত করার ফলেই এমন ঘটনা ঘটেছে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026