এবার বন্ধ হতে চলেছে ২০০০ টাকার নোট ছাপানো। গোপন সূত্রে এই খবর পেয়ে নিজেদের এটিএমগুলো থেকে ২০০০ টাকার নোট সরিয়ে কাজ শুরু করেছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া কর্তৃপক্ষ। খুবই গোপনীয়তার সাথে চলছে এই কাজ। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া সূত্রে পাওয়া এক খবর অনুযায়ী, ইতিমধ্যেই উত্তরপ্রদেশের কানপুরে তাদের মোট ১৫৫ টি এটিএমের মধ্যে ৭৭ টি থেকে ২০০০ টাকার নোট তুলে নিয়েছে তারা৷ একইরকম ভাবে উন্নাওতে ২৪ টি এটিএমের মধ্যে ২১ টি থেকে টাকা সরিয়ে নেওয়া হয়েছে ২০০০ টাকার নোট৷
এই একই কাজ শুরু হয়ে গেছে ফারুখাবাদ, কনৌজ ও বান্দাতেও। ২০০০ টাকার নোট তুলে নিয়ে তার জায়গায় ২০০ ও ৫০০ টাকার নোট দিয়ে বদলে দেওয়া হচ্ছে জানা গেছে৷ তবে এই পুরো বিষয়টি অত্যন্ত গোপনীয় রাখা হয়েছে ৷ স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া প্রথম পর্যায়ে এই কাজ শুরু করলেও ধীরে ধীরে বাকি ব্যাংকগুলিও নিজেদের এটিএম থেকে ২০০০ টাকার নোট তুলে নেবে। ধীরে হলেও প্রতিটা এটিএমে এই বদলের কাজ করা হবে বলে জানিয়েছে ভারতের ব্যাংকিং সংস্থাগুলো।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…