বর্তমান যুগে বিনোদনের অন্যতম অঙ্গ হয়ে উঠেছে সোশ্যাল মিডিয়া। ডিজিটাল দুনিয়াতে আট থেকে আশি সকলের কাছেই মোবাইল ফোন এবং ইন্টারনেট পরিষেবার সুবিধা রয়েছে। দৈনন্দিন জীবনে বিজ্ঞানের অগ্রগতির সাথে পাল্লা দিয়ে চলতে গেলে প্রত্যেককেই এই মোবাইল ফোন ব্যবহার করতে হয়। কর্মব্যস্ত জীবনের মাঝে টিভি বা রেডিওতে সময় অতিবাহিত করা, প্রায় দেখা যায় না বললেই চলে। পকেট থেকে স্মার্টফোন বার করে মাত্র এক ক্লিকে সোশ্যাল মিডিয়ার দুনিয়ায় বিচরণ করতে পছন্দ করেন সকলেই।
এই সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন ধরনের ভিডিও বা ছবি পোষ্ট হয়। সোশ্যাল মিডিয়ার দৌলতে চোখের পলকে বিশ্বের যেকোন প্রান্তে একটি ভিডিও ছড়িয়ে পড়তে পারে। তাই তো অনেকেই নিজেদের প্রতিভা প্রদর্শনের জন্য ভিডিও বানিয়ে সোশ্যাল মিডিয়া দরবারে পোস্ট করে থাকেন। এখনকার নতুন ট্রেন্ড শর্ট ভিডিও বানানো। মাত্র ৩০ সেকেন্ডের ভিডিওতে নিজের প্রতিভা যেমন নাচ, গান বা অভিনয় করে সোশ্যাল মিডিয়ার লাইম লাইটে এসেছেন অনেকেই। সম্প্রতি এমনই এক ভিডিও ব্যাপক ভাইরাল হয়েছে যা নিয়ে আজকের এই প্রতিবেদন।
এবারের ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে দুজন কমবয়সী যুবতী ব্যাপক কায়দায় নৃত্য পরিবেশন করেছেন। তাঁরা সুপারস্টার দেবের বাংলা সিনেমা ‘খোকা ৪২০‘ এর ‘গভীর জলের ফিস‘ গানে তুমুল নাচ করেছেন। দুধসাদা পোশাক পরে ওই দুই যুবতী গানের তালে তালে অসম্ভব সুন্দর কায়দায় নাচ করেছেন। ‘ফোক ক্রিয়েশন’ নামক ইউটিউব চ্যানেলের মাধ্যমে ভিডিওটি প্রায় সাত মাস আগে পোস্ট করা হয়। প্রায় ৭২ হাজার মানুষ ইতিমধ্যেই এই ভিডিও দেখেছেন।
দীঘা সমুদ্র সৈকতে বেড়াতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনার শিকার হলেন এক যুবক। সমুদ্রে স্নান করতে নেমে…
পশ্চিমবঙ্গের বিভিন্ন সরকারি দপ্তরে শূন্যপদের সংখ্যা ও নিয়োগ পরিস্থিতি নিয়ে বড় পদক্ষেপ নিল নবান্ন। রাজ্যের…
ভারতের অন্যতম বৃহৎ শিল্পগোষ্ঠী Reliance Industries আবারও ব্যবসা জগতে নতুন ইতিহাস গড়েছে। মুকেশ আম্বানির নেতৃত্বে…
কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মধ্যে ফের জোর চর্চায় অষ্টম বেতন কমিশন (8th Pay Commission)। বেতন কাঠামো,…
স্মার্টফোন বাজারে আবারও বড় চমক আনল Realme। সংস্থা ভারতে লঞ্চ করেছে নতুন Realme 16T 5G,…
কলকাতা মেট্রোর সম্প্রসারণ নিয়ে দীর্ঘদিন ধরেই সাধারণ মানুষের আগ্রহ তুঙ্গে। এবার পিঙ্ক লাইন (Baranagar–Barrackpore Metro)…