বছরের শুরুটা বেশ ভালো করেই শুরু করলেন রাজ-শুভশ্রী। এক অপরকে চুম্বন করেই নতুন বছরটা শুরু করলেন তারা। সেই ঝলক অবশ্য অভিনেত্রী নিজেই শেয়ার করে নিয়েছেন সোশ্যাল মিডিয়ার পাতায়। আর সবার মাঝে তাদের এই ছবি যে রীতিমতো নজর কেড়েছে সকলের , তা অবশ্য আলাদাভাবে উল্লেখ নিষ্প্রয়োজন।
বছরের শেষ দিনে সম্ভবত নিজেদের গ্রামের বাড়িতে বাজি পুড়িয়েই নিজেদের পরিবারের সাথে সময় কাটিয়েছেন তারা। এদিন অভিনেত্রীকে লাল রঙের একটি পোশাকে দেখা গিয়েছে। পায়ে স্নিকার্সের পাশাপাশি হালকা করে বেঁধেছিলেন চুল। অন্যদিকে রাজ চক্রর্তীর ব্ল্যাক ডেনিমের সাথে কালো জ্যাকেট পরেছিলেন। তারও পায়ে ছিল স্নিকার্স। এদিন পরিচালক কিংবা সাংসদ হিসাবে নয় বাবা , ছেলে ও স্বামী হিসাবেই কাটিয়েছেন দিনটা। প্রায়ই তাদের ভালোবাসার ঝলক মেলে নেটদুনিয়ার পাতায়। বছরের শেষ দিনটাও ব্যাতিক্রম হল না। তার প্রমাণ অভিনেত্রীর শেয়ার করা ছবিই।
উল্লেখ্য খুব শীঘ্রই এক ‘ইন্দুবালা ভাতের হোটেল’ ছবিতে অভিনয় করতে দেখা যাবে অভিনেত্রীকে। এই ছবিতে একেবারে অন্যরকম একটি চরিত্রে দেখা দিতে চলেছেন তিনি। ‘ পরিণীতা ‘ , ‘ ধর্মযুদ্ধ ‘ , ‘ বিসমিল্লা ‘ র পর এবার তার অগণিত ভক্তরা অপেক্ষায় রয়েছেন ‘ইন্দুবালা ভাতের হোটেল’ এর। অন্যদিকে রাজ চক্রর্তীর তার ‘ আবার প্রলয় ‘ নিয়ে ফিরতে চলেছেন। এই প্রথম ওটিটি কনটেন্ট বানাবেন তিনি। এই ছবিতে অভিনেত্রী থাকবেন প্রযোজনার দায়িত্বে। এই খবর প্রকাশ্যে আসতেই খুশি তার ভক্তরাও।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…