বিনোদন

Mithai: মিঠাই রানীর কান্না থামাতে চাওয়ালা সাজলো উচ্ছেবাবু, হেপ্পি সিদ্ধার্থের স্ত্রী

বর্তমানে বাংলা ধারাবাহিকের নায়িকাদের মধ্যে সবথেকে জনপ্রিয়তা অর্জন করেছেন মিঠাই ওরফে সৌমিতৃষা কুন্ডু। তার মিষ্টি হাসিতে মুগ্ধ আট থেকে আশি। সম্প্রতি ধারাবাহিকে ধীরে ধীরে কাছাকাছি আসছে মিঠাই ও সিদ্ধার্থ, যা দেখে বেশ উপভোগ করছেন দর্শকরা। শুরু থেকেই সৌমিতৃষা ও আদৃতের অনস্ক্রিন রসায়ন নজর কেড়েছে দর্শকদের। সম্প্রতি ধারাবাহিক অনুযায়ী মিঠাই রানীর কান্না থামাতে চাওয়ালা সাজলো সিদ্ধার্থ।

ধারাবাহিক অনুযায়ী মিঠাইয়ের বিশ্বাস জ্যাঠামশাই এসে তাদের খবর দিয়ে যায় বাসি মিষ্টি বিক্রির জন্য তাদের ফুড লাইসেন্স যেকোনো মুহূর্তে ক্যান্সেল হয়ে যেতে পারে। এই কথা শুনে মিঠাই সরাসরি ছদ্মবেশে চলে যায় সোমের ভবানীপুরের দোকানে এবং সমস্ত সত্যিটা জানতে পারে। এরপরেই তার ও সিদ্ধার্থের কথোপকথন শুনে নেয় মিঠাইয়ের বড়বাবু। এরপরেই রীতিমতো ঝামেলা লেগে যায় মোদক বাড়িতে।

মেজাজ হারিয়ে মিঠাইয়ের বড়বাবু সোমকে বলে ব্যবসা আলাদা করে নেওয়ার জন্য, আর তোর্সা তাতে রাজি হয়ে যায়। এরপরে মিঠাইয়ের সাথে কথা কাটাকাটি হয়ে যায় তোর্সার। এই পুরো ঘটনার জন্য মিঠাই নিজেকে দায়ী করতে থাকে ক্রমাগত এবং কাঁদতে থাকে ছাদে দাঁড়িয়ে। এরপরেই সিদ্ধার্থ তার কাছে এসে জানায় সে এক্ষেত্রে কোন ভুল করেনি। তবুও কান্না থামে না মিঠাইয়ের, এরপরেই তার কান্না থামানোর জন্য চাওয়ালা পর্যন্ত সাজলো সিদ্ধার্থ।

মিঠাই যখন কাঁদছিল তখন তার উচ্ছবাবু তাকে জিজ্ঞাসা করে সে শেষবার কিভাবে নিজের মন ভালো করেছিল। এই উত্তরে মিঠাই জানিয়েছিল জানাইতে একটি দোকান থেকে চা ও ডিম পাউরুটি খেয়ে তার মন ভাল হয়ে গিয়েছিল। এই শুনে সিদ্ধার্থ মিঠাইকে নিয়ে বেরিয়ে পড়ে তার মন ভালো করার জন্য। এরপরে দোকানদার না বলে দেওয়ায় নিজে দোকান খুলে তার জন্য চা ও ডিম পাউরুটি বানিয়ে দেয় সে, সাথে গানও শোনায় তাকে। এতকিছুর পরে শেষপর্যন্ত হেপ্পি হয় মিঠাই রানী। সম্প্রতি সোশ্যাল মিডিয়ার পাতায় সেই দৃশ্যেরই কিছু ছবি সম্প্রতি ভাইরাল হয়েছে ধারাবাহিক অনুরাগীদের মধ্যে। এরপরে ব্যবসার কি হবে অর্থাৎ মোদক বাড়ির ব্যবসা শেষপর্যন্ত ভেঙে যাবে কিনা! তা জানার জন্য চোখ রাখতে হবে জি বাংলার পর্দায়।

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026