একাধিক বড় বড় শূন্যপদে কর্মী নিয়োগ করছে Uco Bank, জানুন কিভাবে করবেন আবেদন

চাকরিপ্রার্থীদের জন্য দারুন খবর। এবারে কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করল ইউকো ব্যাংক। এই মর্মে এবারে তাদের ওয়েবসাইটে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার, সিনিয়র ম্যানেজার, চিফ ম্যানেজার, ম্যানেজার, ফায়ার অফিসার, ম্যানেজার ইকোনমিস্ট পদে নিয়োগ করা হবে কর্মীদের। আর এই নিয়োগ সম্পূর্ণ ভাবে হবে ব্যাংকের নিয়ম অনুযায়ী। চুক্তির ভিত্তিতে কাজে নিয়োগ করা হবে এই কর্মীদের। ব্যাংকের বিভিন্ন বিভাগে ১২৭টি শূন্যপদের জন্য কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে বলে জানিয়েছে Uco ব্যাংক।

তবে এই আবেদনের জন্য কিছু বিশেষ শর্ত আছে। যেমন তার মধ্যে অন্যতম হলো, বয়স মূলক শর্তটি। এই পদের জন্য যারা আবেদন জানাবেন তাদের বয়স হতে হবে ২৫ থেকে ৪০ বছরের মধ্যে। সরকারি নিয়ম অনুযায়ী পিছিয়ে পড়া শ্রেণীর মানুষের জন্য বয়স সীমায় একটা ছাড় আছে। আপনি যে পদের জন্য আবেদন করতে চান, তার ভিত্তিতে শিক্ষাগত যোগ্যতা এবং পূর্ব কাজের অভিজ্ঞতা থাকতে হবে। সেই শিক্ষাগত যোগ্যতা বিচার করার জন্য আপনি মূল বিজ্ঞপ্তিটি দেখতে পারেন।

আবেদন কিভাবে করতে হবে?

আবেদন করার জন্য আপনাকে প্রথমে এই ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে।

হোমপেজ থেকে এই বিজ্ঞপ্তিতে ট্যাপ করুন।

এখানে আপনি আবেদন পত্রটিকে ডাউনলোড করতে পারবেন।

এই আবেদন পত্র পূরণ করার সময় আপনাকে আবেদনের মূল্য জমা করতে হবে।

শেষে এই আবেদন পত্র এবং আবেদন মূল্য একসাথে জমা করতে হবে নির্দিষ্ট ডকুমেন্টের সঙ্গে। এই আবেদনপত্র ও আবেদনমূল্য জমা করার শেষ তারিখ ২৭ ডিসেম্বর।

BharatBarta Desk

Published by
BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026