দেবেন্দ্র ফড়ণবীশের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেওয়ার পর এখন মহারাষ্ট্রের নতুন মুখ্যমন্ত্রী হতে চলেছেন শিবসেনা প্রধান উদ্ভব ঠাকরে। আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার শিবাজী পার্কে শপথ নেওয়ার কথা শিবসেনা প্রধানের। এবার সেই শপথ গ্রহণ অনুষ্ঠানেই বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ জানালেন উদ্ভব ঠাকরে। মুখ্যমন্ত্রী ছাড়াও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ অমিত শাহ, লালকৃষ্ণ আদবানী সকলকেই আমন্ত্রণ জানানো হয়েছে জোটের তরফ থেকে।
এই আমন্ত্রণকে ঘিরেই দেশ জুড়ে শুরু হয়েছে নতুন জল্পনা। রাজনৈতিক মহলের ধারণা শপথ গ্রহণ অনুষ্ঠান থেকেই মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ভব ঠাকরে বিজেপি বিরোধী জোটের বার্তা দিতে চান। ইতিমধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপি বিরোধী জোট গড়তে বারবার ডাক দিয়েছেন সকল আঞ্চলিক দল গুলিকে।
আঞ্চলিক দল গুলোকে এক ছাতার তলায় আনতেই উদ্ভব ঠাকরের এই পরিকল্পনা বলে মত রাজনৈতিক মহলের। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ আসলে বিরোধীশক্তি বৃদ্ধির কৌশল হিসাবেই দেখছে রাজনৈতিক মহল।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…