যারা দীর্ঘদিন ধরে চাকরির জন্য চেষ্টা করছেন তাদের জন্য রয়েছে একটা দারুণ খবর। এবারে আধার কার্ড প্রস্তুতকারী সংস্থা ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া নিয়োগ সংক্রান্ত একটা নোটিফিকেশন নিয়ে হাজির হয়েছে। ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়ার অধীনে এসিস্ট্যান্ট অ্যাকাউন্ট অফিসার হিসেবে কর্মীদের নিয়োগ করা হবে বলে জানা যাচ্ছে। এর পাশাপাশি, সেকশন অফিসার পদে হবে নিয়োগ। এই পদের জন্য আবেদনের শেষ তারিখ ১৩ জুন ২০২৪। আগ্রহী প্রার্থীরা অফিসের ওয়েবসাইটের মাধ্যমে এই বিজ্ঞপ্তি দেখে নিতে পারেন।
প্রার্থীরা ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়ার এই নিয়োগের জন্য অফিসিয়াল ওয়েবসাইটে আবেদন করতে পারেন। ২০২৪ সালের এই নিয়োগ বিজ্ঞপ্তিতে UIDAI জানিয়েছে আবেদনকারী সমস্ত শ্রেণীর প্রার্থীদের কোনরকম কোন আবেদন ফি দিতে হবে না। একেবারে বিনামূল্যে প্রার্থীরা আবেদন করতে পারবেন। প্রার্থীদের ডকুমেন্ট এবং মেডিকেল ভেরিফিকেশন এর জন্য ডাকা হবে। আবেদনকারী প্রার্থীর সর্বোচ্চ বয়সসীমা হবে ৫৬ বছর পর্যন্ত এবং এই নিয়োগের জন্য আবেদনকারী প্রার্থীর আবেদনের শেষ তারিখ বিবেচনা করে বয়স গণনা করা হবে। সরকারি নিয়মাবলী জন্য সকল শ্রেণীর ক্ষেত্রে বয়সে ছাড় দেওয়া হয়েছে।
এক্ষেত্রে দুটি পদের জন্য আলাদা শিক্ষাগত যোগ্যতার মাপকাঠি রাখা হয়েছে। নির্বাচিত প্রার্থীদের প্রতি মাসে ৩০ হাজার টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে। শূন্য পদের জন্য আপনারা এই সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে পারেন। তবে এই নিয়োগের জন্য অ্যাপ্লিকেশন কিন্তু সম্পূর্ণরূপে অফলাইন। প্রার্থীদের নির্দিষ্ট বিভাগ থেকে জারি করা আবেদন পত্র ডাউনলোড করে সমস্ত তথ্য সঠিকভাবে পূরণ করে নির্দিষ্ট ঠিকানায় জমা দিতে হবে। ফর্ম পাঠানো ঠিকানা হলো – Director (HR), Unique Identification Authority of India (UIDAI), Regional Office, 7th Floor, MTNL Telephone Exchange, GD Somani Marg, Cuffe Parade, Colaba, Mumbai – 400005
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…