Aadhaar card: আধার কার্ডধারীদের জন্য নতুন নির্দেশিকা জারি করল ইউআইডিএআই, জানুন কী

আধার কার্ড আজকের দিনে ভারতের সবথেকে গুরুত্বপূর্ণ আইডেন্টি প্রুফ। প্রতিটি কাজে আজকের দিনে আধার কার্ডের প্রয়োজন হয়। আধার কার্ড থাকা মানে হলো আপনার কাছে ভারতীয় নাগরিকত্ব থাকার সমান। কিন্তু এত নিরাপত্তা থাকা সত্ত্বেও আধার কার্ডে দেওয়া তথ্যের কিন্তু অপব্যবহার হতেই থাকে। এমন পরিস্থিতিতে এই তথ্য বাঁচাতে আপনাকে কিছু গুরুত্বপূর্ণ কাজ করতে হবে। অবহেলার কারণে কিন্তু আপনার আধার ডেটা অন্যের হাতে চলে যেতে পারে। সেটা যাতে না হয় তা নিশ্চিত করার দায়িত্ব কিন্তু জনগণের। এমন পরিস্থিতিতে, চলুন জেনে নেওয়া যাক কোন কোন পদ্ধতি অবলম্বন করে আপনি নিজের আধার কার্ডের তথ্য নিরাপদ রাখতে পারবেন।

কখনোই আধার ওটিপি শেয়ার করবেন না

আপনাদের জানিয়ে রাখি আধার কার্ডের ওটিপি আধার প্রমাণিকরণ ব্যবহার করার জন্য একটা গুরুত্বপূর্ণ এবং কার্যকর পদ্ধতি। আর সব থেকে বড় ব্যাপারটা হল এটা কিন্তু আপনার একেবারে নিজস্ব। আপনি কিন্তু, কখনোই কারোর সাথে আপনার আধার কার্ডের ওটিপি শেয়ার করতে পারেন না। এছাড়াও আপনি আপনার আধার রেজিস্ট্রেশন নম্বর স্ক্যান এবং চেক করতে পারেন এই ওটিপি ব্যবহার করে। সেই কারণে এই ওটিপি কারো সাথে শেয়ার করবেন না।

ডাউনলোড করার পর ফাইলটি মুছে দিন

আপনাদের জানিয়ে রাখি, যদি আপনি কোনভাবে আধার কার্ড অনলাইন থেকে ডাউনলোড করে থাকেন তবে পাবলিক কম্পিউটারে আপনার এই ধরনের একটি ফাইল সেভ হয়ে থাকবে। এই ফাইল প্রিন্ট আউট বের করে নেওয়ার পরে অবশ্যই আপনার আধার কার্ড এর সঙ্গে আসা ফাইলটা মুছে ফেলুন। সাথে সাথে অফিসিয়াল ওয়েবসাইট থেকে আধার কার্ড ডাউনলোড করবেন আরো একবার।

মাস্কড আধার ব্যবহার করুন

এছাড়াও আপনি যদি আপনার আধার নম্বর কাউকে দেখাতে না চান তাহলে আপনি VID অথবা মাস্ক আধার ব্যবহার করতে পারেন। এই ধরনের আধার কার্ড সর্বোচ্চ গৃহীত হয় এবং এখানে আপনার আধার নম্বর পুরোটা কাউকে দেখানো হয় না।

মোবাইল নম্বর আপডেট করুন

এছাড়াও আধার কার্ডের সঙ্গে আপনার মোবাইল নম্বর সব সময় আপডেটেড রাখুন। আপনার সঠিক মোবাইল নম্বর এবং মেইল আইডি আপনার আধার নম্বরের সাথে যুক্ত রাখুন। তাহলে আপনি আপনার আধার কার্ডের ব্যাপারে সমস্ত তথ্য সময় মত পেতে থাকবেন।

BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026