ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

নামমাত্র যোগ্যতায় কর্মী নিয়োগ করছে আধার কার্ডের সংস্থা, চেক করে নিন আবেদন প্রক্রিয়া এবং বয়স – JOB RECRUITMENT

ভারতের স্বতন্ত্র সনাক্তকরণ কর্তৃপক্ষ ওরফে ইউআইডি এবারে প্রাইভেট সেক্রেটারি পদের জন্য কাঙ্খিত এবং উপযুক্ত প্রার্থীদের খুঁজতে চলেছে। ২০২৩ এর অফিশিয়াল বিজ্ঞপ্তি অনুসারে ইউআইডিএআই জানিয়েছে পাঁচ বছরের ডেপুটেশনের ভিত্তিতে করা হবে নিয়োগ। নির্বাচিত প্রার্থীদের আঞ্চলিক অফিস এবং দিল্লীতে পোস্ট করা হতে পারে এবং প্রার্থীর বয়স ৫৬ বছরের কম হতে হবে বলে জানানো হয়েছে কেন্দ্রীয় এই সংস্থার তরফ থেকে। কেন্দ্রীয় সরকারের কর্মকর্তারা এই পদের জন্য আবেদন করতে পারবেন বলে জানানো হয়েছে।

অফিসের বিজ্ঞপ্তি অনুসারে প্রদত্ত পদের জন্য শুধুমাত্র একটি ওপেনিং রাখা হয়েছে। নির্বাচিত প্রার্থীদের পেয়ে ম্যাট্রিক্স এর লেভেল ৮ অনুযায়ী মাসিক বেতন দেওয়া হবে। প্রয়োজনীয় নথিপত্র সহ তাদের যথাযথভাবে আবেদনপত্র পাঠাতে হবে সরাসরি পরিচালক ওরফে এইচআর এর কাছে। ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়ার দিল্লি আঞ্চলিক অফিসে নির্দিষ্ট সময়সীমার মধ্যে এই আবেদন পাঠাতে হবে।

এই পদের জন্য আপনি যদি আবেদন করতে চান তাহলে আপনাকে কিছু যোগ্যতার মানদন্ড পালন করতে হবে। আপনি যদি কেন্দ্রীয় সরকারের আধিকারিক হন, পে ম্যাট্রিক্স লেভেল ৭-এ তিন বছরের নিয়মিত পরিষেবা পেয়ে থাকেন, লেভেল ৬-এ পাঁচ বছরের নিয়মিত পরিষেবা পেয়ে থাকেন, তাহলে আপনি আবেদন করতে পারবেন। এছাড়াও যদি আপনি রাজ্য সরকার অথবা পাবলিক সেক্টর আন্ডারটেকিং অথবা স্বায়ত্তশাসিত সংস্থার কর্মকর্তা পদে নিযুক্ত থাকেন তাহলে আপনিও কিন্তু আবেদন করতে পারবেন। এই সংশ্লিষ্ট গ্রেডে নিয়মিত পদে আপনি আবেদন করার যোগ্য।

প্রার্থীর অফিস ব্যবস্থাপনা এবং সচিব সহায়তার কাজে অভিজ্ঞতা থাকতে হবে। নির্বাচিত প্রার্থীর স্টেনোগ্রাফি মূলক কাজে অভিজ্ঞতা থাকতে হবে। এছাড়াও কম্পিউটার অফিস পরিবেশে কাজ করার জন্য প্রার্থীর মৌলিক দক্ষতা অত্যন্ত কাম্য। এই পদের জন্য আবেদন করার শেষ তারিখ ৪ ডিসেম্বর ২০২৩।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026