ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

Aadhaar Card: আধার কার্ড চুরি হলে নম্বর লক করুন এইভাবে, পদ্ধতি জানলে মন খুশি হয়ে যাবে

বেশ কিছু সময় ধরে নতুন ধরনের ফাঁদ পেতেছে প্রতারকরা। এবার আধার কার্ডের সূত্র ধরেই নতুন করে প্রতারণার শিকার হচ্ছেন সাধারণ মানুষ। সম্প্রতি তেমনি বেশ কিছু প্রতারণার খবর প্রকাশ্যে এসেছে। আর এক্ষেত্রে বিশেষজ্ঞরা পরামর্শ দিচ্ছেন নিজেদের আধার কার্ডে বায়োমেট্রিক লক রাখতে। তবে যদি হঠাৎ করেই আধার কার্ড চুরি হয়ে যায় কিংবা হারিয়ে যায় তবে সঙ্গে সঙ্গে কিভাবে নিজেদের আধার কার্ড লক করে নেবেন! সেই প্রসঙ্গেই এই নিবন্ধের সূত্র ধরে বিস্তারিত তথ্য প্রদান করা হবে।

পুলিশের পরামর্শ অনুযায়ী, এমআধার অ্যাপের মাধ্যমেই আধার লক করার প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। যারা এই ধরনের অ্যাপের সাথে খুব একটা সাবলীল নন তারা ব্যাঙ্কে, পোস্ট অফিসে কিংবা আধার সেবা কেন্দ্রে গিয়েও আধার নম্বর লক করতে পারেন। তবে এক্ষেত্রে লাল বাজারের কর্মকর্তাদের মত, কেওয়াইসি দেওয়ার সময় ‘মাস্ক’ করে দিতে হবে। অর্থাৎ আধার নম্বরের শেষ ৪-টে নম্বর লেখাই উচিৎ। পাশাপাশি তারা এও জানিয়েছেন, ভেজা কিংবা তেল হাতে বায়োমেট্রিক ছাপ দেওয়া একেবারেই অনুচিৎ।

তবে যারা প্রযুক্তির সাথে সাবলীল তারা কোথাও না গিয়ে অনলাইনেও আধার আনলক করে নিতে পারেন। এমআধার অ্যাপে ভিআইডি-র মাধ্যমে খুব সহজেই নিমেষে আনলক করা যাবে আধার নম্বর। আনলক হওয়ার পর ইউআইডি টোকেন ও ভিআইডি-ও ব্যবহার করে লেনদেনের ক্ষেত্রেও সতর্কতা বজায় রাখা সম্ভব।

লক ও আনলক করার প্রক্রিয়া-
১) https://resident.uidai.gov.in/aadhaar-lockunlock – প্রথমেই এই অফিসিয়াল ওয়েবসাইটে লগইন করতে হবে।
২) এরপর লক অথবা আনলকের ব্যাপারটি নির্বাচন করতে হবে।
৩) এরপর ইউআইডি লক রেডিও নির্বাচন করতে হবে।
৪) নতুন বিবরণের উপর ভিত্তি করেই ইউআইডি নম্বর, নাম, পিন কোডের পাশাপাশি গুরুত্বপূর্ণ তথ্য লিখে দিতে হবে।
৫) এরপর সিকিউরিটি কোড নিবন্ধিত করতে হবে।
এইভাবে ধাপে ধাপে সমস্ত তথ্য দিতে পারলেই গোটা প্রক্রিয়া সম্পন্ন হবে।

Devparna Acharya

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026