Categories: দেশনিউজ

Aadhaar Card: আপনার আধার কার্ড আসল না নকল? বাড়িতে বসে এভাবে চেক করুন

ভারত সরকার কর্তৃক প্রদত্ত আধার কার্ড বর্তমানে সাধারণ নাগরিকের প্রধান পরিচয় পত্র হয়ে উঠেছে। এই গুরুত্বপূর্ণ নথিটি ছাড়া আপনি কোনভাবেই সরকারি পরিষেবা গ্রহণ করতে পারবেন না। শুধু সরকারি পরিষেবা গুলোই নয়, বেসরকারি কর্মক্ষেত্রেও আধার কার্ড হয়ে উঠেছে গুরুত্বপূর্ণ নথি। তবে বিগত কয়েক বছর ধরে একদল অসাধু লোক নকল আধার কার্ড তৈরি করে বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছেন। ফলে স্বাভাবিকভাবে বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে, আপনার আধার কার্ডটি আসল নাকি নকল?

যদি এই প্রশ্ন আপনার মনে এসে থাকে, তবে আজ আমরা আপনাদের বিশেষ একটি প্রক্রিয়ার সাথে পরিচয় করিয়ে দিতে চলেছি। যে প্রক্রিয়ার মাধ্যমে কয়েক সেকেন্ডের মধ্যে আপনার হাতে থাকা আধার কার্ডটি আসল কি না নকল তা বুঝে যাবেন সহজেই। পাশাপাশি, আপনি চাইলে অনলাইন থেকে সরাসরি ডাউনলোড করে নিতে পারবেন আপনার গুরুত্বপূর্ণ নথিটি।

আধার নম্বর প্রদানকারী সংস্থা ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া এক প্রতিবেদনে সমস্ত আধার কার্ড ধারীকে তাদের গুরুত্বপূর্ণ নথিটিকে ভেরিফাই করে নেওয়ার জন্য অনুরোধ করেছে। আর এই কাজটি যেন আপনি সহজেই সম্পন্ন করতে পারেন, তার জন্য সমস্ত প্রক্রিয়াটি সহজ ভাবে বর্ণনা করেছে UIDAI।

কিভাবে ভেরিফাই করবেন আপনার আধার কার্ড-

১. প্রথমে আপনার ফোনে থাকা গুগল ব্রাউজার থেকে UIDAI-এর অফিসিয়াল ওয়েবসাইট uidai.gov.in-এ যান।
২. এই সাইটের অনেকগুলি বিকল্পের মধ্যে আপনাকে My Aaddhaar বিকল্পটি বেছে নিন।
৩. এখানে আপনি অনেক পরিষেবার কথা উল্লেখ থাকলেও তালিকা থেকে ভেরিফাই আধার নম্বর অপশনটি (Aadhaar M=Number) বেছে নিতে হবে।
৪. এখন আধার কার্ডে প্রদত্ত ১২টি সংখ্যা লিখে ক্যাপচা লিখুন, এরপর প্রসিড টু ভেরিফাইতে ক্লিক করুন।
৫. এর পরে আপনি পরবর্তী পৃষ্ঠায় পৌঁছাবেন, যেখানে আপনি আপনার বয়স, লিঙ্গ, রাজ্য এবং মোবাইল নম্বরের বিবরণ দেখতে পাবেন।

আর এইভাবে খুব সহজে স্মার্টফোনের সাহায্যে আপনি আপনার আধার কার্ডের বৈধতা পরীক্ষা করতে পারবেন।

Kriti Lekha Shome

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026