বিনোদন

প্রেমের দিবসে শত্রুতা ভুলে হিন্দি গানে তুমুল নাচ উমা আলিয়ার, নিমেষে ভিডিও ভাইরাল

রোজকার বিনোদনের এক অন্যতম অঙ্গ হল বিভিন্ন ধারাবাহিক। বিকেল হলেই কমবেশি সকলেই কাজ সেরে চায়ের কাপে চুমুক দিয়ে আয়েশ করে বিভিন্ন ধারাবাহিক দেখে থাকেন। বিকেল ৫ টা থেকে শুরু করে রাত ১১ টা পর্যন্ত টিভি চ্যানেলে নানান ধরনের সিরিয়াল চলতে থাকে। সেগুলির মধ্যে কিছু কিছু বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। বলা যেতে পারে বাঙ্গালীদের এন্টারটেইনমেন্টের একটি প্রধান দিক হয়ে উঠেছে স্টার জলসা এবং জি বাংলার বিভিন্ন সিরিয়াল। বর্তমানে বেশ জনপ্রিয়তা পেয়েছে উমা ধারাবাহিকটি।

গত বছরের শেষের দিকে জি বাংলায় শুরু হয়েছিল এই উমা ধারাবাহিক। মাঝে মাঝে কিছু সিরিয়ালের চরিত্র নিয়ে সোশ্যাল মিডিয়াতে ট্রোল হলেও বর্তমানে বেশ জনপ্রিয়তা পেয়েছে এই সিরিয়ালটি। বরং চলতি সপ্তাহের টিআরপি তালিকাতে নবম স্থান অধিকার করে অনেকেই চমকে দিয়েছে এটি। এই ধারাবাহিকে প্রধান চরিত্র উমা ও নেতিবাচক চরিত্র আলিয়ার কলহ কারুর অজানা নেই। সিরিয়ালের কাহানিতে বিখ্যাত ক্রিকেটার আলিয়া বোস কখনোই চায় না যে একটি সাধারন মেয়ে উমা জনপ্রিয় হোক ক্রিকেট দুনিয়ায়। তাই উমাকে আটকাতে চলে দিনরাত বিভিন্ন ধরনের ষড়যন্ত্র।

তবে অনস্ক্রীন উমা আলিয়ার আদায়-কাঁচকলায় সম্পর্ক থাকলেও, অফস্ক্রীন কেমিস্ট্রি তাদের মধ্যে বেশ ভালো। সিরিয়ালের উমা চরিত্রে অভিনয় করছেন শিঞ্জিনী এবং আলিয়া চরিত্রে অভিনয় করছেন শ্রীতমা। পর্দার শত্রু রিয়েল লাইফে বেশ ভালো বন্ধু। সম্প্রতি শ্রীতমা নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে একটি ভিডিও শেয়ার করেন। ভিডিওতে দেখা গিয়েছে, শ্রীতমা ও শিঞ্জিনী ‘কাভি খুশি কাভি গাম’ সিনেমার ‘ইউ আর মাই সোনিয়া’ গানে ব্যাপক নাচ করছে। শ্রীতমার পরনে রয়েছে কালো রংয়ের ওয়ান পিস ড্রেস এবং শিঞ্জিনীর পরনে রয়েছে কুর্তি ও জিন্স। তাঁরা বাগানের মাঝে তুমুল নাচ করে এবং ভিডিওতে ক্যাপশন দেন, “হ্যাপি ভ্যালেন্টাইনস ডে”।

বলা বাহুল্য, সিরিয়াল করার দৌলতে সোশ্যাল মিডিয়াতে বেশ ভালো সংখ্যক ফলোয়ার রয়েছে দুজনেরই। তাই এই ভিডিও পোস্ট করতেই ভক্তরা তাতে লাইক ও কমেন্ট এর বন্যা বইয়ে দেয়। কেউ কেউ কমেন্ট করে লিখেছেন যে তাঁদেরকে বেশ মিষ্টি দেখতে লাগছে। আবার অনেকেই প্রেমের দিবসের শুভেচ্ছা জানিয়েছেন তাঁদের প্রিয় অভিনেত্রীকে। চোখের পলকে রীতিমতো ইন্টারনেটের আনাচে-কানাচে ছড়িয়ে গিয়েছে ওই রিল ভিডিও।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026