বাংলা সিরিয়াল

Uma: তুলকালাম তিনদিন! খেলার পাশাপাশি সংসারের ময়দানেও লড়ছে উমা, রইলো ভিডিও

এই মুহূর্তে জি বাংলায় সম্প্রচারিত ধারাবাহিকগুলোর মধ্যে অন্যতম জনপ্রিয় হল উমা। এই ধারাবাহিকে নাম ভূমিকায় অভিনয় করছেন শিঞ্জিনী চক্রবর্তী। তার বিপরীতে রয়েছেন ছোটপর্দার জনপ্রিয় ও পরিচিত মুখ নীল ভট্টাচার্য। আপাতত পর্দায় অভিমন্যু ও উমার বন্ধুত্বের রসায়ন বেশ পছন্দ দর্শকদের। খেলার মাঠের পাশাপাশি উমা এবার সংসারের ময়দানে নেমেছে লড়াইয়ে। সেই লড়াইয়ে আলিয়ার মুখোমুখি উমা! ধারাবাহিকের নতুন প্রোমো ভাইরাল হতেই আসন্ন এপিসোড দেখার অপেক্ষায় দর্শকরা।

সম্প্রতি জি বাংলার অফিশিয়াল পেজ থেকে শেয়ার করা হয়েছে ‘উমা’ ধারাবাহিকের নতুন প্রোমো। ৮-১০’ই জানুয়ারি চলছে ধারাবাহিকের তুলকালাম তিন পর্ব। ধারাবাহিকের গল্প অনুযায়ী, উমাকে ক্রিকেট খেলা থেকে মিথ্যা অপবাদ দিয়ে ব্যান করে দেওয়া হয়েছে। তার উপর এমন অন্যায়ের জন্য তাকে পরিচয় দিয়েছে অভিমন্যু আচার্য্য। সকলের সামনে বিয়ের আসরেই উমাকে সিঁদুর পরিয়ে দিয়েছে অভি। বাড়ির বেশ কয়েকজন সদস্য তা মেনে নিলেও, মানতে পারেননি তার মাম্মা, বাবা, দাদা এবং খোদ আলিয়া।

বিয়ের পর ২২ গজের পাশাপাশি সংসারের ময়দানে লড়াই শুরু হয়েছে উমার। সেই লড়াই তার জন্য যে একেবারেই সহজ হবে না তা বলাই বাহুল্য। সম্প্রতি ধারাবাহিকের ভাইরাল হওয়া নতুন প্রোমোতে দেখানো হয়েছে, অভির মাম্মা সকলের সামনে স্পষ্ট জানিয়ে দিয়েছেন তিনি অভি ও তার ফুলশয্যা কিছুতেই হতে দেবেন না। অন্যদিকে আলিয়া উমাকে বাগানে ডেকে নিয়ে গিয়ে দিল ওপেন চ্যালেঞ্জ। ২২ গজের পাশাপাশি সংসারের ময়দানেও উমা জয়ী হতে পারে কিনা সেটাই দেখার। ইদানিং ধারাবাহিকের প্রতিটি এপিসোডে থাকছে নতুন নতুন চমক।

সমস্ত মিথ্যা অপবাদ কাটিয়ে আবারো ২২ গজে অভিমন্যুর হাত ধরে উমা ফিরতে পারে কিনা সেটা দেখার অপেক্ষায় রয়েছেন দর্শকরা। খেলার মাঠের পাশাপাশি আচার্য্য বাড়ির বাকি সকলের মন জয় করতে হবে তাকে। আগে ধারাবাহিকে উমা ও অভির জীবন কোন দিকে মোড় নিতে চলেছে সেটাই এখন দেখার।

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026