নিউজ

বিদেশমন্ত্রকের কড়া বার্তা, CAA নিয়ে তৃতীয় পক্ষের হস্তক্ষেপ চায় না ভারত

সিএএ নিয়ে নানা সমস্যা চলছেই। শুধু দেশ নয় বিদেশেও এর প্রভাব পড়েছে। এবার এই সিএএ- কে নিয়ে ভারত কড়াবার্তা দিয়েছে রাষ্ট্রসংঘকে। বিদেশমন্ত্রক রবীশ কুমার স্পষ্ট বলেছেন ” সিএএ ভারতের আভ্যন্তরীণ বিষয় এবং একটি সার্বভৌম রাষ্ট্রের পার্লামেন্টের আইন প্রণয়নের অধিকার আছে। আমরা মনে করি কোন বিদেশ পক্ষের হস্তক্ষেপ করার কোন অধিকার নেই”। তিনি আরও বলেন যে সিএএ সাংবিধানিক ভাবে বৈধ।

সংবিধান মেনেই এই আইনটি তৈরি করা হয়েছ সিএএ নিয়ে ভারতের সুপ্রিম কোর্টে একটি হস্তক্ষেপের আর্জি দাখিল করেছে রাষ্ট্রসংঘের মানবাধিকার পরিষদ বা (UNHRC)। বিদেশমন্ত্রক টুইটে আরও বলেন যে সোমবার জেনেভাতে ভারতীয় রাষ্ট্রদূতকে পুরো বিষয়টি জানান রাষ্ট্রসংঘের কমিশনার।

আরও পড়ুন : ‘দিল্লির হিংসা বাংলায় কখনও হবে না’, বিজেপিকে নিশানা করে বললেন মমতা

সিএএ নিয়ে আসামে অনেক হিংসার সৃষ্টি হয়। আসাম শান্ত হবার পর মেঘালয়ের পরিস্থিতি অশান্ত হয়েছে। পশ্চিমবঙ্গে বেশ কিছুদিন বিভিন্ন স্টেশনে ও ট্রেনে আগুন লাগিয়ে দেয় বিক্ষোভকারীরা। যার জন্য সরকারের বহু সম্পত্তি নষ্ট হয়েছিল। তবে দিল্লির হিংসা এই সব কিছুর উর্ধে চলে যায়। এখনও পর্যন্ত প্রায় ৪৫ জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে।

কিন্তু যতই দাঙ্গা আর হিংসা ছড়াক প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী স্পষ্টই জানিয়েছেন যে এই আইন বাতিল করা হবে না। সংবিধান মেনেই আইন করা হয়েছে। যদিও এই তথ্য মানতে নারাজ বিরোধীরা। এই আইনের মামলা সুপ্রিম কোর্টে পর্যন্ত চলে গেছে। বিদেশমন্ত্রক ভারতের আভ্যন্তরীণ বিষয়ে তৃতীয় পক্ষের হস্তক্ষেপ একদম চান না সেটা বলে দিয়েছেন। এরকম পরিস্থিতিতে সাউথ ব্লকে রাষ্ট্রসংঘের বেঞ্জির পদক্ষেপ চাপ সৃষ্টি করতে পারে বলে মনে করা হচ্ছ।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026