নিউজ

নেই কোন দাবিদার, দেশের বিভিন্ন ব্যাংকে পড়ে রয়েছে প্রায় ৪৮ হাজার কোটিরও বেশি টাকা

দেশের বিভিন্ন ব্যাংকে বেওয়ারিশ টাকার পরিমাণ প্রত্যেকদিন বেড়েই চলেছে। পাহাড় প্রমান সেই বেওয়ারিশ টাকার দাবিদার খুঁজতে এবারে অভিযান চালানোর সিদ্ধান্ত নিল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। যেসব রাজ্য থেকে সব থেকে বেশি বেওয়ারিশ টাকা মিলেছে, সেসব রাজ্যের উপরে নজর দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আরবিআই। ভারতের সর্বমোট আটটি রাজ্যের উপরে আরবিআই এর নজর রয়েছে বলে সূত্রের খবর। আরবিআই এর তথ্য অনুযায়ী, ২০২০-২১ অর্থবর্ষে ব্যাংকে যে পরিমাণ বেওয়ারিশ টাকা জমা পড়েছিল তার পরিমাণ ছিল ৩৯ হাজার ২৬৪ কোটি। আরবিআই এর তথ্য অনুযায়ী ২০২১-২২ ৮০ বছরে এই বেওয়ারিশ টাকার পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ৪৮ হাজার ২৬২ কোটি টাকা।

আরবিআই এর নিয়ম অনুযায়ী, যদি কোন গ্রাহক ১০ বছর নিজের ব্যাংক একাউন্টে লেনদেন না করেন, তাহলে সেই একাউন্টে জমা টাকাকে বেওয়ারিশ বলে ঘোষণা করে দেওয়া হয়। যেসব ব্যাংক একাউন্টে কোনরকম লেনদেন হয় না, সেসব অ্যাকাউন্ট ডর্ম্যান্ট বা নিষ্ক্রিয় হয়ে যায়। সেভিংস অ্যাকাউন্ট ফিক্স ডিপোজিট এবং রেকারিং ডিপোজিট এর বেয়ারিশ টাকা রিজার্ভ ব্যাংকের ডিপোজিটর এডুকেশন এন্ড অ্যাওয়ার্নেস ফান্ডে জমা করে দেওয়া হয়। আরবিআই এর এক আধিকারিক এর বক্তব্যকে উদ্ধৃত করে সংবাদ মাধ্যমে প্রকাশিত একটি প্রতিবেদনে বলা হয়েছে, যে রাজ্যগুলিতে সবথেকে বেশি বেওয়ারিশ টাকা জামা পড়েছে সেগুলি হল তামিলনাড়ু, পাঞ্জাব, গুজরাট, মহারাষ্ট্র, পশ্চিমবঙ্গ, কর্ণাটক, বিহার, তেলেঙ্গানা এবং অন্ধ্রপ্রদেশ।

রিজার্ভ ব্যাংক জানিয়েছে, ব্যাংকের মাধ্যমে গ্রাহকদের মধ্যে সচেতনতা অভিযান চালানো হয়েছে। কিন্তু তারপরেও বেওয়ারিশ টাকার পরিমাণ লাগাতার বেড়ে চলেছে। রিজার্ভ ব্যাংক জানাচ্ছে, এমন অনেক গ্রাহক রয়েছেন যারা ব্যাংক একাউন্ট খোলার পরে দীর্ঘ সময় সেই একাউন্টে কোন রকম লেনদেন করেন না। এমনকি একাউন্ট বন্ধ করে দেওয়ার কোনো আগ্রহ দেখান না। সচেতনতা প্রচার চালানো সত্বেও এই ধরনের অ্যাকাউন্টের সংখ্যা বেড়ে চলেছে বলে জানিয়েছে রিজার্ভ ব্যাংক।

প্রতিবছর এই ধরনের অ্যাকাউন্টে জমা টাকা আরবিআই এর ডেফ একাউন্টে জমা পড়ছে। কিন্তু কেন বাড়ছে এই বেওয়ারিশ টাকার পরিমান? রিজার্ভ ব্যাংক জানাচ্ছে, কোন অ্যাকাউন্ট হোল্ডারের মৃত্যু হওয়া, পরিবারের লোকেদের এই ব্যক্তির একাউন্ট সম্পর্কে অবহিত না হওয়া, ভুল ঠিকানা বা অ্যাকাউন্টে কোন নমিনি না থাকা এই সমস্ত কারণে এই ধরনের অ্যাকাউন্ট নিষ্ক্রিয় হয়ে যায়। যদি কোন গ্রাহকের দাবিহীন টাকা রিজার্ভ ব্যাংকের কাছে চলে আসে তাহলে তা রিজার্ভ ব্যাংকের ডেফ একাউন্টে জমা পড়ে যায়। সে ক্ষেত্রে গ্রাহক কে সেই ব্যাংকের সঙ্গে যোগাযোগ করতে হয়। দাবীহীন টাকা সম্পর্কে ব্যাংকের ওয়েবসাইটে বিস্তারিতভাবে জানা যায়। সেই টাকা ফেরত পেতে হলে অ্যাকাউন্ট হোল্ডারের প্যান কার্ড, জন্মতারিখ, নাম এবং ঠিকানা দিয়ে ওয়েবসাইট থেকে সংশ্লিষ্ট ব্যক্তির দাবিহীন টাকা সম্পর্কে বিস্তারিত ভাবে জানতে হয়।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026