চীন সমর্থিত আঞ্চলিক বাধ্যতামূলক অর্থনৈতিক অংশীদারী (RCEP) বাণিজ্য চুক্তিতে যোগদান না করার সিদ্ধান্ত নিল ভারত। সোমবার একথা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। চুক্তির মূল বিষয়গুলি প্রাধান্য পায়নি বলেই যোগদান না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, জানানো হয়েছে নয়াদিল্লির তরফ থেকে। RCEP চুক্তি তার আসল উদ্দেশ্য থেকে সরে এসেছে, মূল বিষয়গুলির সাথে কোনরকম আপস করা হবেনা। দেশের দারিদ্র্য দূরীকরণ, চাকুরীক্ষেত্রে সুবিধা দেওয়ার জন্যেই এই চুক্তিতে যোগদান করবে না ভারত। এমনটাই জানানো হয়েছে মোদি সরকারের তরফ থেকে।
এদিন নয়াদিল্লিতে আন্তর্জাতিক নেতাদের উপস্থিতিতে এক সম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, “এই সিদ্ধান্তের সাথে জড়িত আছেন আমাদের কৃষি, বাণিজ্য, চাকুরিক্ষেত্র এবং শিল্প জগতের প্রতিনিধিরা। একই ভাবে গুরুত্বপূর্ণ শ্রমিক এবং গ্রাহকরা, যাঁরা ভারতকে এক বৃহৎ বাজারে এবং ক্রয়ক্ষমতার নিরিখে বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতি হিসেবে গড়ে তুলেছেন। সকল ভারতবাসীর নিরিখে দেখলে RCEP চুক্তির কোনো উপকারিতা দেখতে পাচ্ছিনা।”
এই চুক্তির বিরুদ্ধে কড়া অবস্থান নিয়েছে ভারত। মেগা এশিয়ান এই চুক্তিতে এমন কিছু বিষয় আছে যেগুলো নিয়ে আপত্তি আছে কেন্দ্র সরকারের। এরমধ্যে বাণিজ্য মাসুল হ্রাসের সময়সীমা, চিনা পণ্য আমদানির ক্ষেত্রে নিরাপত্তার ব্যবস্থা এবং চুক্তি সদস্য অন্য ১৫টি দেশের এদেশে শিল্প গড়ার মতো শর্তাবলী এগুলোই প্রধান। দেশের স্বার্থ পূরণে ব্যর্থ হচ্ছে বলেই এই চুক্তি থেকে যোগদানে বিরত থাকছে ভারত।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…