রাজ্য

আন্তর্জাতিক মহলে মমতা সরকারের মুকুটে নতুন পালক! করোনাকালে রাজ্য সরকারের ভূমিকার প্রশংসা করল UNICEF ও বিশ্ব ব্যাংক

ফের বিশ্ব দরবারে প্রশংসার পাত্র হল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলা। আন্তর্জাতিক মহলে আজ কোভিড মহামারী ও আমফান ঘূর্ণিঝড়ে রাজ্য সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠলে তারা প্রশংসায় ভরিয়ে দেয়। রাজ্য সরকারের ভূমিকার প্রশংসায় পঞ্চমুখ হয় ইউনিসেফ (UNICEF) ও ইউএনডিপি (UNDP)। এছাড়াও বিশ্ব ব্যাংক মমতা সরকারের বিভিন্ন প্রকল্প দেখে উচ্ছ্বসিত হয়ে প্রশংসা করতে বাকি রাখেনি। আসলে আজ রাজ্য সরকার দুটি প্রকল্প অর্থাৎ দুয়ারে সরকার এবং পাড়ায় পাড়ায় সমাধান নিয়ে একটি বৈঠক করেন। সেই বৈঠকের ভার্চুয়ালি উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আজকের নবান্নের ভার্চুয়াল বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুয়ারে সরকারের ও পাড়ায় পাড়ায় সমাধান প্রকল্পের সাফল্য নিয়ে জেলাশাসক ও পুলিশ সুপারদের সঙ্গে কথা বলেন। তখনই তিনি দুয়ারে সরকারও পাড়ায় সমাধান নামক দুটি বই প্রকাশ করেন। সেই সাথে তিনি বলেন, “সবাইকে কন্যাশ্রী প্রকল্পের অন্তর্ভুক্ত করা হয়েছে। সবুজ সাথী সাইকেল পাচ্ছে এক কোটির বেশি মানুষ।” এছাড়াও তিনি বলেন, “এবার রাজ্য সরকার সমস্ত পুরকর্মীদের বিনামূল্যে করোনার টিকা দেবে। ইতিমধ্যে রাজ্যের সমস্ত পৌরসভাকে চিঠি পাঠানো হয়ে গেছে।”

আজকের মুখ্যমন্ত্রীর সাংবাদিক সম্মেলনের মাঝে ভিডিও কনফারেন্সে যোগদান করেছিলেন বিশ্বব্যাংকের তরফে জুনায়েদ আহমেদ ও ইউনিসেফের ২ প্রতিনিধি। বিশ্বব্যাংকের তরফে যোগ দেয়া জুনাইদ কামাল আহমেদ বলেছেন, করোনার মাজু রাজ্য সরকার বিভিন্ন জনকল্যাণ মূলক প্রকল্প মানুষের কাছে পৌঁছে দিয়েছে। এতে উপকৃত হয়েছে প্রায় রাজ্যের ৯৫ শতাংশ মানুষ। এবারে রাজ্য সরকার একেবারে সাধারণ মানুষদের স্তরে গিয়ে অর্থ তৃণমূল স্তরে গিয়ে কাজ করেছে এবং তার জন্যই এত বড় সাফল্য পেয়েছে।

অন্যদিকে ইউনিসেফের এক প্রতিনিধি রাজ্য সরকারের কন্যাশ্রী ও রূপশ্রী প্রকল্পের বেশ প্রশংসা করেছেন। তিনি বলেছেন, রাজ্য সরকার শিশুকন্যাদের জন্য কন্যাশ্রী এবং বড় মেয়েদের জন্য রূপসী প্রকল্প এনেছে যার জন্য উপকৃত হয়েছে বহু মানুষ। রাজ্য সরকারের এই প্রকল্প সত্যিই প্রশংসার যোগ্য। সেই সাথে তিনি পরামর্শ দিয়েছে রাজ্য সরকারের নজরদারি করা উচিত যাতে তাদের প্রকল্প সকলের কাছে পৌঁছে যায় এবং তাদের কাজের মধ্যে কোন না ত্রুটি থাকে।

প্রসঙ্গত উল্লেখ্য এর আগেও আন্তর্জাতিক মঞ্চে পশ্চিমবঙ্গ সরকার স্বীকৃতি পেয়েছিল কন্যাশ্রী প্রকল্পের জন্য। রাষ্ট্রসংঘ পশ্চিমবঙ্গ সরকারকে কন্যাশ্রী প্রকল্পের জন্য পুরস্কৃত করেছিল। এবার আবারো আন্তর্জাতিক মহলে স্বীকৃতি পেল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের কাজ।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026