২০১৭ সালে এক মহিলাকে আটকে রেখে ধর্ষণের অভিযোগ ওঠে বিজেপি বিধায়ক কুলদীপ সেঙ্গারের বিরুদ্ধে। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের বাড়ির সামনে সেই যুবতী গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করলে, কয়েকদিন পর গত বছর এপ্রিল মাসে বিজেপি বিধায়ককে গ্রেপ্তার করে পুলিশ।
সেই মামলায় কুলদীপ সেঙ্গারকে দোষী সাব্যস্ত করলো দিল্লির এক আদালত। তবে কুলদীপের সহযোগী শশী সিং-কে মামলা থেকে অব্যাহতি দিয়েছে আদালত। আদালতের বক্তব্য, ‘কুলদীপ প্রভাবশালী ব্যক্তিত্ব। নির্যাতিতা মহিলা গ্রামে বসবাস করতেন। শহুরে শিক্ষিত শ্রেণীর না হওয়ার কারণে মামলা দায়ের করতে দেরী হয়েছিল তার। আদালত তার বক্তব্যকে সত্য বলে মনে করে। মহিলা যৌন নির্যাতনের শিকার হয়েছিলেন এবং মামলা করার কারণে বারবার হামলার মুখে পড়েছেন।’
নির্যাতিতার বিরুদ্ধে প্রতিশোধের কথা উল্লেখ করে আদলতের পর্যবেক্ষণ মুখ্যমন্ত্রীকে চিঠিতে নিজের উপর হওয়া নির্যাতনের কথা জানানোর পর মহিলার পরিবারের সদস্যদের নামে বেশ কয়েকটি মামলা করা হয়। ফলে, প্রভাবশালী তকমা দিয়ে কুলদীপ সেঙ্গারকে দোষী সাব্যস্ত করে আদালত। আগামী ১৮ ডিসেম্বর এই মামলায় রায় ঘোষণা করার কথা।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…